1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী ফেনীতে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন মেধস আশ্রমে ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মহালয়া, দেবীপক্ষের সূচনা কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু উস্তাদ আলাউদ্দিন খাঁ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় ধরনের রদবদল

  • সময় শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৫৮ পঠিত

 

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) তিনজন নিরস্ত্র পুলিশ পরিদর্শকের কর্মস্থলে রদবদল আনা হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে বলে এক দাপ্তরিক আদেশে জানানো হয়েছে।

শনিবার (১৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়। দাপ্তরিক নির্দেশ অনুযায়ী রদবদল অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।

সিএমপি পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলীর স্বাক্ষরিত ওই আদেশে প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে এই পদায়ন ও বদলির সিদ্ধান্ত কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী, খুলশী থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানকে সিএমপির লাইনওয়ারে বদলি করা হয়েছে। একই আদেশে সিটিএসবি-তে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহেদুল কবিরকে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দায়িত্ব বণ্টনে ভারসাম্য আনতেই এই ধরনের রদবদল করা হয়। দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তারা মনে করছেন, নিয়মিত পদায়নের মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রমে গতি ও সমন্বয় বজায় রাখা সম্ভব হয়।

আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে দাপ্তরিক কার্যক্রম অনুযায়ী পদায়ন বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট