1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক। আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস

চন্দনাইশে হাফেজ নগর দরবার শরীফের বার্ষিক ওরশ বৃহস্পতিবার

  • সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৭২৫ পঠিত

জাহাঙ্গীর আলম চৌধুরী

সিনিয়র স্টাফ রিপোর্টার:
আওলাদে রাসূল সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম,খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী,দর মদহে ফখরে যামান,পে-শওয়ায়ে সা-লেকা মা’দীনে কাশ্ ফ কারা-মা-ত,মাম্ব-এ ফুয়ুযা-ত,মাসদারে কামা-লা-ত,হযরত আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা শাহ্সুফী সৈয়দ ফজলুর রহমান (ক.) হাফেজ নগরী মাইজভান্ডারী কেবলা’র ৯১তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ আগামীকাল ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চন্দনাইশ সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফ গাউছিয়া মাবুদ মঞ্জিলে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে দরবারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ফজরের নামাজ,পবিত্র কুরআন তেলাওয়াত রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত হবে। সকাল ১১টা থেকে আলোচনা সভা যোহরের আযানের পূর্ব পর্যন্ত,যোহরের নামাজ,মিলাদ শরীফ, ফাতেহা শরীফ,বাংলাদেশ ও জাতি এবং বিশ্ব শান্তি কামনায় আওলাদে পাক হাফেজ নগরীর সম্মিলিত পরিচালনায় অনুষ্ঠিত হবে। আসরের নামাজ,নাতে মোস্তফা সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম ও মাইজভান্ডারী গীতি রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচালনায় অনুষ্ঠিত হবে। মাগরিবের নামাজ আদায়ের পর ওলামায়ে আহলে সুন্নাত ও চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকিহ হযরত মুফতি এ.বি.এম আমিনুর রশীদ মাদ্দাজিল্লুহুল আলী। রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত আলোচনা করবেন। রাত ৯টা ৩১ মিনিট থেকে দরবার পাকের সাজ্জাদানশীন পীরে তরিকত মুর্শিদ-এ বরহক হযরত মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী মাইজভান্ডারী হুজুর কেবলা মিলাদ শরীফ গুরুত্বপূর্ণ নসিহত ও বিশ্ব শান্তি কামনায় মুনাজাত পেশ করবেন। রাত ১০টা ৩০ মিনিট হতে গাউছিয়া মাবুদ মঞ্জিলের শাহী ময়দানে উন্মুক্ত তবারুক বিতরণ। রাত ১১টার পর হাফেজ নগরী মাইজভান্ডারী মরমী শিল্পীগোষ্ঠী ও বিশিষ্ট সংগীত সাধক মাঈনুদ্দিন সাবিত ফজরের আজানের পূর্ব পর্যন্ত ছেমা সংগীত পরিবেশন করবেন। ফজরের নামাজ,বায়াতি কার্য,তবারুক বিতরণ ও বিদায়ী আনুষ্ঠানিকতার মাধ্যমে মহান পবিত্র ওরস শরীফের কর্মসূচি সমাপ্ত হবে।
এতে জাতি ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে দাওয়াত জানিয়েছেন হাফেজ নগর দরবার শরীফ মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী,মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
সৌজন্যে:-আশেকানে হাফেজ নগরী মাইজভান্ডারী কেন্দ্রীয় কমিটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট