1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

ঢাকায় জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

  • সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৭৫৯ পঠিত

বীর চট্রলার গর্বিত সন্তান,মুক্তিযুদ্ধেরসংগঠক, সাবেক বার বার নির্বাচিত মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি চট্রলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ চট্রগ্রাম আওয়ামী পরিবারের উদ্যোগে তারিখ – ১৯ ডিসেম্বর ২২ রোজ- সোমবার, বাদে আসর ঢাকা হাইকোর্ট জামে মসজিদে মিলাদ, দোয়া মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহাফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেম বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় নেতা হাফেজ মাওলানা ইদ্রিস।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দিন রানা,আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য নাসির উদ্দীন, এম এ রাশেদ,মুফতী মাসুম বিল্লাহ নাফায়ী,কেন্দ্রীয় কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন আলমগীর, আওয়ামী লীগের প্রচার উপকমিটির সদস্য সোহাগ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী ওলামা লীগের নেতা মাওলানা রবিউল আলম সিদ্দিকী, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নিজামুল আলম, আইনজীবী এডভোকেট শাহানেওয়াজ চৌধুরী টিপু, এডভোকেট একে আজাদ ভুইয়া, নওশেদ দেলোয়ার খান জুয়েল, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সোলাইমান নোমানী,সাবেক ছাত্রনেতা ইমরুল কায়েস,ছাত্রনেতা খাদেমুল ইসলাম দুর্জয়, মহব্বত আলী প্রমুখ।

বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর এর জন্য আল্লাহর দরবারে দোয়া করেন ও রুহের মাগফেরাত কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট