1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক অটোরিক্সা চালক। আমার প্রিয় জন্মভূমি: পটিয়া বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকায় জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত- যৌতুক মাদক ও ধর্ষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: চট্টগ্রামের পুলিশ সুপার অফিস সহকারী থেকে মার্কিন গবেষণায় : ফটিকছড়ির আশুতোষের অদম্য জয়যাত্রা। কবিতাঃ আমিও তো! – পিন্টু চৌধুরী ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির অনুমোদন চাঁদাবাজির অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের ভাই ওয়াহিদুল আলম আটক বোয়ালখালীতে মনির আহম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ বিলুপ্তির পথে সমাজব্যবস্থা, বাড়ছে পারিবারিক কলহ। -আলমগীর আলম

তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল অনুষ্ঠিত

  • সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪০২ পঠিত

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার ১১৮তম মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘পঞ্চম তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দরবার-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় ‘মাইজভাণ্ডার শরিফ শাহী ময়দানে
অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব এবং বিশ্ববাসী, মুসলিম উম্মাহ ও যুদ্ধবিদ্ধস্ত দেশের নাগরিকের শান্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন, গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।‘মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক-এর সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, নাতে রাসুল (দ.) ও শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী পরিবেশন করেন যথাক্রমে হাফেজ মুহাম্মদ জুনায়েদ হাসান, মুহাম্মদ রেজাউল মনির ও মুহাম্মদ আরমান উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম, শুভেচ্ছা বক্তব্য রাখেন মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের সাবেক পেশ ইমাম, মাওলানা নুরুল ইসলাম ফোরকানি এবং স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম। ১১৮তম মহান ১০ই মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর ১০ দিনব্যাপী কর্মসূচি উপস্থাপন করেন ‘উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা’র সুপার মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন।
নির্ধারিত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন: ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সুফিগণের অবদান’ বিষয়ে সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী, ‘হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র খুসুসিয়ত’ বিষয়ে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম, ‘শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’ বিষয়ে গোমদণ্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, ‘শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’ বিষয়ে মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ বশিরুল আলম, ‘শানে অছিয়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.) বিষয়ে ‘মাইজভাণ্ডারী একাডেমি’র সদস্য মাওলানা মুহাম্মদ মিনহাজ উদ্দিন।
মাহফিলে ফটিকছড়ি উপজেলাধীন বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট