1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

নাছিরাবাদ ওষখাইনীরি নুরীয়া বিষু দরবার শরীফে খাইমাতু রুফাইদা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৪৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের নাছিরাবাদ ওষখাইনীরি নুরীয়া বিষু দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

আউলাদে ছিদ্দিকে আকবর, গাউসুল অলি আলী রজা কানু শাহ, (রাহ.) এর বংশধর, হযরত খাজা দরবেশ মাওলা (রাহ.)-এর চান্দ্রবার্ষিক বেছাল শরিফ উপলক্ষে ১৪ জিলক্বদ এ বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়।

এই উদ্যোগটি বাস্তবায়ন করে আশেকানে পাক পঞ্জেতন রজা নুরীয়া সুন্নিয়া ট্রাস্ট এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দরবার শরীফের সাজ্জাদানশীন শায়েখ মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী আল কোরাইশী।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, গাইনী, শিশু রোগ, বাত ব্যথা, অর্থপেডিক্স, মানসিক স্বাস্থ্য, চর্ম ও চক্ষু বিভাগে মোট ৬০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।
ক্যাম্প শেষে আয়োজিত এক সেমিনারে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, “দরবার শরীফ শুধু আধ্যাত্মিক কেন্দ্র নয়, এটি মানবসেবারও এক উজ্জ্বল উদাহরণ।” পরিশেষে মিলাদ কিয়াম ও পীর মীর মাওলানা  মইন উদ্দিন নূরী আল কুরাইশী ম:জি:আ:এর আলোচনা ও মুনাজাতের মাধ্যমে  অনুষ্ঠানের সমাপ্তি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট