1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ

নিউজিল্যান্ড সেমিফাইনালে

  • সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৮৯৯ পঠিত

লড়াইটা আফগানিস্তান-নিউজিল্যান্ডের হলেও এই ম্যাচে চোখ রেখেছিলেন ভারতীয় ক্রিকেটার থেকে শুরু করে তাদের সমর্থকরা। তাদের চাওয়া ছিল আফগানদের জয়। তাদের চাওয়া পণ হয়নি। আফগানদের গুঁড়িয়ে সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। তাতে বিদায় ঘণ্টা বাজে ভারতের। গ্রুপ-২ থেকে পাকিস্তানের সঙ্গে শেষ চারে উঠলো নিউজিল্যান্ড।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। ৮ উইকেটে ১২৪ রান করে আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ১১ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

৬৪ মেগাপিক্সেল কোয়াডক্যাম ম্যাট্রিক্স নিয়ে বাংলাদেশে অপো রেনো৫
দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কেন উইলিয়ামসন। ধীরস্থীর থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কিউই অধিনায়ক। অন্যপ্রান্তে ডেভন কনওয়ে নিজেকে মেলে ধরেন। তৃতীয় উইকেটে দু’জন গড়েন ৬৮ রানের জুটি। উইলিয়ামসন ৪২ বলে ৪০ ও কনওয়ে অপরাজিত থাকেন ৩২ বলে ৩৬ রানে।

ভয়ঙ্কর গাপটিলকে ফেরালেন রশিদ
আগের দিন ডেভিড ওয়ার্নার খেলেছিলেন ম্যাচ জেতানো ইনিংস। আফগানিস্তানের বিপক্ষে অনেকটা একইভাবে ব্যাট করছিলেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। ভয়ঙ্কর হয়ে ওঠা কিউই ওপেনারকে (২৩ বলে ২৮ রান) ফেরান রশিদ খান।

উদ্বোধনী জুটি ভাঙলেন মুজিব
চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। লেগস্পিনার মুজিব উর রহমানের শিকার হয়ে ফেরেন ড্যারেল মিচেল (১২ বলে ১৭ রান)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট