1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক মায়ের গর্ভ থেকে একই দিনে জন্ম নেয়া তিন কন্যা এসএসসি পরিক্ষার্থী চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার  এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন

পটিয়ার হাইদগাঁওয়ে হযরত মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (রহ.) স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা, ৪১ সদস্যের নাগরিক কমিটি গঠন

  • সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩০ পঠিত

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁওয়ে আধ্যাত্মিক সাধক ও সমাজ সংস্কারক হযরত সৈয়দ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (রহ.)–এর স্মরণসভা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৪১ সদস্য বিশিষ্ট একটি নাগরিক কমিটি গঠন করা হয়।
গত ৬ মার্চ (শুক্রবার) পটিয়ার বিওসি রোড সংলগ্ন গাউছিয়া কমিউনিটি সেন্টারে হাইদগাঁও নাগরিক কমিটির উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ মুমিনুল হক মাস্টার। সভা সঞ্চালনা করেন আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, বান্দরবান শাখার ম্যানেজার (অপারেশন) সৈয়দ মিয়া হাসান।
সভায় বক্তারা বলেন, হযরত মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (রহ.) ছিলেন একজন আধ্যাত্মিক সাধক, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সংস্কারক। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে একটি স্মরণসভা আয়োজন করা হবে।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী মাহবুবুল আলমকে আহ্বায়ক, মমিনুল হক মাস্টার, মো. নাসির উদ্দিন, মাহমুদুল হক মাস্টার, এনামুল হক মঞ্জু, মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ নেছার আহমেদকে যুগ্ম আহ্বায়ক করা হয়। আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি বান্দরবান শাখার ম্যানেজার (অপারেশন) সৈয়দ মিয়া হাসানকে সদস্য সচিব এবং কৃষি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও কামাল বাজার শাখার ব্যবস্থাপক আবুল কালাম জাহাঙ্গীরকে কোষাধ্যক্ষ করে ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ২১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৩ মার্চ ২০২৬ (সোমবার) ঈদের তৃতীয় দিন হযরত সৈয়দ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (রহ.)–এর স্মরণসভা ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে আয়োজন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন মো. নাসির উদ্দিন, এস এম মাহমুদুল হক মাস্টার, মো. আবুল কালাম জাহাঙ্গীর, মফিজুর রহমান, নেছার আহমেদ, আইয়ুব আলী হিরো, মোহাম্মদ নাসির উদ্দিন, আমির খান, কামরুল ইসলাম, আমিনুল হক ফরহাদ, মো. আফসার উদ্দিন, আবু নাঈম, এবিএম জামাল, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ মোরশেদ আলম, নুরুল ইসলাম লিটন, মোহাম্মদ বেলাল উদ্দিন, সাইফুর রহমান, মো. আবুল কাশেম, মোহাম্মদ হান্নান হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট