1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সংবর্ধনায় উপাচার্য ড. আবু জাফর খান। মাদ্রাসা শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে তৈরি করতে হবে। পটিয়ার শ্রীমাই ব্রিজ এলাকায় মহাসড়কের পাশে ময়লার স্তুপ, চরম ভোগান্তিতে পৌরবাসী। পটিয়ায় ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার চন্দনাইশে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি অনুষ্ঠান এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কোমল পানীয় ও টিস্যু বিতরণ ঈমান-আক্বিদা, নামাজ ও কালেমা শুদ্ধ করার লক্ষ্যেই দা’ওয়াতে খায়র পরিচালিত হয়: মুফতি অসিয়র রহমান আলকাদেরী এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্ট কার্য-নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইসলামে বৃক্ষরোপনের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ -মহিউদ্দীন কাদের ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণাকে স্বাগত জানিয়ে ভূজপুরে আনন্দ মিছিল ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত

পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি চসিক মেয়রের

  • সময় শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮০ পঠিত

মোঃ কায়সার , চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে কঠোর পরিবেশ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘ক্লিন-গ্রিন চট্টগ্রাম গড়তে নগরীতে ১০ লাখ গাছ রোপণ কার্যক্রম চলছে। পরিবেশ রক্ষায় কঠোর আইন না হলে সবুজ উদ্যোগ টিকিয়ে রাখা কঠিন হবে।’’ গতকাল (১১ ডিসেম্বর) বৃহস্পতিবার নগরীর রেডিসন ব্লু হোটেলের সামনে চসিকের শীতকালীন বৃক্ষ পরিচর্যা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মেয়র জানান, নগরীর বিভিন্ন সড়ক, মিডআইল্যান্ড ও খালি স্থানে গাছ লাগানো এবং পুরোনো গাছের পরিচর্যার কাজ চলছে। চসিকের নিজস্ব অর্থায়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও সবুজায়ন কার্যক্রমে যুক্ত রয়েছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম পাহাড়ি ভূপ্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের শহর। দ্রুত নগরায়নের ফলে এখানকার পরিবেশ ঝুঁকির মুখে পড়ছে। তিনি বলেন, ‘গাছ কেবল সৌন্দর্য নয়,- তা ভূমি ক্ষয়রোধ, বন্যা ও ভূমিধস প্রতিরোধ, জলবায়ু নিয়ন্ত্রন, তাপমাত্রা হ্রাস, বায়ুদূষন কমানোসহ নগরবাসীর জিবনযাত্রা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নগরীর আশপাশের বনভূমি ও সবুজ অঞ্চলগুলো রক্ষা করা, নদী ও সমুদ্রের তীরবর্তী এলাকায় গাছ রোপণ করা—এসব উদ্যোগ চট্টগ্রামের পরিবেশ ও বাসযোগ্যতা উন্নত করতে সহায়তা করবে। তাই নগরীর প্রতিটি ওয়ার্ডকে সবুজায়নের মাধ্যমে বাসযোগ্য করে তুলতে আমরা কাজ করছি।’

এ সময় উপস্থিত ছিলেন চসিকের সহকারী প্রকৌশলী ইমরান হোছাইন খোকা, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট