1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

পালকি কনজ্যুমার প্রোডাক্ট-এ নতুন তেলের মেশিন সংযোজনের উদ্বোধন

  • সময় সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৭৪ পঠিত

 

দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে উৎপাদন সক্ষমতা বাড়াতে নানা প্রতিষ্ঠান কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় পালকি কনজ্যুমার প্রোডাক্ট-এ যুক্ত হলো নতুন একটি আধুনিক উৎপাদন মূখী তেলের মেশিন।

এই নতুন যন্ত্রের সংযোজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন কার্যক্রমে গতি আনবে এবং পণ্যের গুণগত মান উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে যাবে—এমনটাই আশা করছে কর্তৃপক্ষ।

নতুন মেশিন সংযোজন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কোরআন খতম ও দোয়ার মাধ‍্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন—
স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগগুলো আমাদের অর্থনীতিকে ভিতর থেকে শক্তিশালী করে। শুধু উৎপাদনের দিক থেকেই নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নারী উদ্যোক্তাদের অংশগ্রহণেও এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন পালকি কনজ‍্যুমার প্রোডাক্ট এর স্বত্বাধিকারী মোঃ মেশবাহুল হক,স্থানীয় সমাজ সেবক মোঃ মামুনুর রশিদ,সাবেক বন্ধন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক মোস্তফা, নুর মোহাম্মদ সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা, স্থানীয় উদ্যোক্তা, সমাজকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটিকে ঘিরে কর্মীদের মধ্যেও দেখা যায় নতুন উদ্দীপনা ও আশাবাদ।

পালকি কনজ্যুমার প্রোডাক্ট-এর পক্ষ থেকে জানানো হয়, নতুন এই মেশিনের মাধ্যমে পণ্যের পরিমাণ ও মান—দুই ক্ষেত্রেই উন্নয়ন ঘটবে। পাশাপাশি তারা ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি যুক্ত করে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

এ ধরনের ছোট উদ্যোগগুলোই এক সময় বড় সম্ভাবনার ভিত্তি তৈরি করে। পালকি কনজ্যুমার প্রোডাক্ট-এর এই উদ্যোগ নিশ্চয়ই অন্য উদ্যোক্তাদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট