1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

পেশাদারিত্বে আপসহীন সিএমপি! কঠোর বার্তা দিলেন কমিশনার হাসিব আজিজ-

  • সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৮৪ পঠিত

বিশেষ সংবাদদাতাঃ মোঃ শহিদুল ইসলাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নভেম্বর/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা আজ অনুষ্ঠিত হয়। সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম-এর সভাপতিত্বে সভায় তিনি কঠোর ও স্পষ্ট ভাষায় জানান— পুলিশের পেশাদারিত্ব নিশ্চিত করতে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্ববোধে কোনো ধরনের শৈথিল্য চলবে না।

কমিশনারের কঠোর বার্তা:”পুলিশের প্রতিটি সদস্য রাষ্ট্রের নিরাপত্তার অগ্রসেনানী। শপথ ও দায়িত্ব পালনে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না।”কমিশনার পুলিশ সদস্যদের সমস্যা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন। দীর্ঘদিনের দায়িত্ব পালন শেষে পিআরএল
-এ গমনকারী পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান-কে সিএমপি কমিশনার বিদায়ী শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

“যোগ্যতার স্বীকৃতি কখনোই বৃথা যায় না।”পদোন্নতিপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা:সভায় অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত যেসব কর্মকর্তা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য: অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার, বিপিএম* উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ* উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া* উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম* উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) হাবিবুর রহমান প্রাং* উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম* উপ-পুলিশ কমিশনার (ইনসার্ভিস-ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া

সিএমপি কমিশনারের বার্তা স্পষ্ট— চট্টগ্রাম মহানগর পুলিশ এখন দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন পথে হাঁটতে প্রস্তুত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট