1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

ফুজিরাতে বাংলাদেশী ব্যবসায়ীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

  • সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯১ পঠিত

আরমান চৌধুরী
ইউএই প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ প্রদেশের দিব্বা এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী, কুলাউড়া সমিতি আমিরাতের সহ সভাপতি ও কুলাউড়া উপজেলার কৃতি সন্তান রেজাউর রহমান রাজ্জাক হৃদরোগে আক্রান্ত হয়ে ফুজিরাস্থ স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (১ সেপ্টেম্বর) দিব্বার নিজস্ব বাসায় হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ১১টায় মৃত্যুবরণ করেন। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আমিরাতের ফুজিরাহ প্রদেশের দিব্বা এলাকার দীর্ঘ ৩০ বছর ধরে নিজস্ব মালিকানীধীন ব্লিন্ডিং কন্ট্রাকশন, সুপারমার্কেট ও রিয়েল স্টেট্যের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

মরহুম রেজাউর রহমান রাজ্জাক মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৮ বছর এবং স্ত্রী ও ২ ছেলে সন্তান রেখে গেছেন।

ব্যবসায়ী মরহুম রাজ্জাকের মৃত্যুতে কুলাউড়া সমিতি আমিরাতের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এছাড়া সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট