1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে করোনা সংক্রমন প্রতিরোধে মাইকিং,করে মাস্ক ও লিফলেট বিতরণ

  • সময় সোমবার, ৩ মে, ২০২১
  • ৬০৯ পঠিত

মোঃ শহিদুল ইসলামঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রাদুর্ভাব বৃদ্ধিতে নগরীর দিদার মার্কেট, সিএন্ডবি কলোনি, পশ্চিম বাকলিয়া ও মৌসুমি আবাসিক এলাকায় আজ ৩ মে সোমবার বিকাল দুটো থেকে চারটা পর্যন্ত করোনা প্রতিরোধে প্রচারণামূলক লিফলেট, মাইকিং ও মাস্ক বিতরণ করেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আবুল বশরসহ নেতৃবৃন্দ। এসময় জেলার সাধারন সম্পাদক আবুল বশর বলেন, সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধে এবং করোনামুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। সরকার ঘোষিত চলমান পরিপূর্ণ লকডাউন মেনে চলে আমাদের সকলকে নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।
মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা লায়ন এম.এ. নেওয়াজ, সংগঠনের জেলার মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক স.ম. জিয়াউর রহমান, সহ সভাপতি মো জসিম উদ্দিন চৌধুরী, সমাজকল্যান সম্পাদক মো. হাসান মুরাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম. লিয়াকত হোসেন, প্রচার সম্পাদক সাজেদা বেগম সাজু, শ্রম বিষয়ক সম্পাদক মো. কালিম শেখ, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মো মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মমতাজ উদ্দিন চৌধুরী, সহ সভাপতি মো কামাল হোসেন, জেলার সদস্য সাথী কামাল, আঁচল চক্রবর্তী, রাশেদা বিনতে ইসলাম, ওসমান খান, মো আব্দুর রউফ, লাকী আকতার, মো কালিম শেখ প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে এসময় সাধারণ পথচারীসহ বিভিন্ন জনগণের কাছে ৩ হাজার লিফলেট, ১৫০টি সাবান ও ১ হাজার মাস্ক বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট