1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

“বদরের যুদ্ধ” রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

  • সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৫১৩ পঠিত

“বদরের যুদ্ধ”

রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

সংঘটিত হয়েছিল বদরের যুদ্ধ সেই সতরই রমজান
অঙ্গীকার করেছিল সাহাবাগণ জীবন দিতে কুরবান।

মদিনা থেকে আশি মাইল দূরে বদর নামক গ্রাম
সেথায় করেছিল সাহাবাগণ ইসলামের সংগ্রাম।

যুদ্ধের পূর্ব দিনে নবীজী প্রভূর কাছে সিজদাবনত হন
ছোট্ট দলের জন্য ছিল আল্লাহর সাহায্যের প্রয়োজন।

অসম বদরের যুদ্ধে সাহাবা ছিল মাত্র তিনশ’ তের জন
শত্রু পক্ষে ছিল তখন এক হাজারের অধিক ব্যক্তিগণ।

সেদিন হয়েছিল বদরের মাঠে রহমতের বৃষ্টি বর্ষণ
সাহায্য করেছিল ফিরিশ্তারা সাহসী ছিল সাহাবাগণ।

ভেঙ্গে দিল নবীজী গাছের ডাল হয়ে গেল তলোয়ার
বদরের যুদ্ধে বিজয়ের জন্য ইহা ছিল মহা উপহার।

শহীদ হয়েছিল বদরের যুদ্ধে সাহাবা চৌদ্দ জন
সত্তর জন কাফির করেছিল সেদিন করুন মৃত্যু বরণ।

মৃত্যু হল নেতা উতবার ধ্বংস হল আবু জাহল
মুসলিম শিবিরে তৈরী হয়েছিল জান্নাতি মহল।

বন্দী হয়েছিল সেই যুদ্ধে কাফির সত্তর জন
ন্যায্য হিস্যায় মদীনায় তারা কাজে নিয়োজিত হন।

সৌজন্যে: মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট