1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু।

  • সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩৯ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

বন্যার্তদের সহায়তা করতে যাওয়ার সময় মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমাদ পলাশ। ৮ দিন হাসপাতালে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন চবির এই শিক্ষার্থী।

বুধবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় ফাহিম। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী আশিক সরকার। ফাহিম চবির পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

এর আগে ২৭ আগস্ট ভোরে চবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ফাহিম আহমাদ পলাশ। এ ঘটনায় ১২ জন আহত হন। দুইজন গুরুতর আহত হয়।

ফাহিমের সহপাঠী আশিক সরকার বলেন, পলাশ গত এক সপ্তাহ যাবৎ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল ঢাকার সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টা ২০ মিনিটে মারা যান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট