1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান শিক্ষা প্রতিষ্ঠানের চেইন অব কমান্ড অনুসরণের আহবান : মনজুর আলম মঞ্জু কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে সাউদার্ন ইউনিভার্সিটির ছাত্রী গৃহবধূ আঁখি হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৫৯৪ পঠিত

মুহাম্মদ আনিচুর রহমান, বাঁশখালীঃ

চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী গৃহবধু মাহমুদা খানম আঁখি হত্যার প্রতিবাদ ও দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবীতে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্মরনকালের দীর্ঘ এ মানববন্ধনে বাঁশখালীর বিভিন্ন পেশাজীবি ও দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহনে বিক্ষূদ্ধ মানুষের মানববন্ধন বাঁশখালী প্রধান সড়কে উপজেলা পরিষদ এর গেইটের দু’পাশে দীর্ঘ লাইন পর্যন্ত বিস্তৃতি লাভ করে।

২৩ ডিসেম্বর’২১ ইং, বৃহস্পতিবার বাঁশখালী উপজেলা পরিষদ গেইটের সামনে উপজেলা প্রধান সড়কে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।এক ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে নিহতের শোকার্ত স্বজনরা, সহপাঠী শিক্ষার্থী- শিক্ষক ও বন্ধুরা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন ম শ্রেনী- পেশার লোক অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত আঁখির মামা আশরাফ আলী, যুবলীগনেতা এম. মনছুর আলী, আব্দুল আজিজ,পৌর মহিলা কাউন্সিলর রুজিয়া সোলতানা রুজি, যুবলীগনেতা আব্দুল ওয়াদুদ লেদু, কায়েশ সরোয়ার সুমন, হামিদ হোসাইন, বেলাল উদ্দিন, আব্দুল আউয়াল টিপু, শাহেদুল ইসলাম, কাজী সাহাব উদ্দীন, রাজিব, মোহাম্মদ কাইছার, মিনহাজ উদ্দিন রুবেল, মোঃ মহিউদ্দিন, মোঃ শহিদ, আরিফুল ইসলাম, মিজান, ইফতেখার, নুর উল্লাহ, হেলাল, মোঃ ইকবাল, সালেক, সালমান, সাকিব, মহিউদ্দিন, ইমু, আরিফ, রাকিব, অভি, রাসেল, আতাউল, জাবেদ, রায়হান, তারেক, শুভজিৎ, শহিদ, ইমরান, মু. রনি, হোসাইন, হাম্মাত, ইসতিয়াক প্রমূখঃ।

উল্লেখ্যঃ বিভিন্ন প্রলোভনের ফাঁদে প্রেমের সম্পর্কে বিয়ের পর থেকে কথিত ঘাতক আইনজীবী স্বামী আনিসুল ইসলাম মাহমুদা খানম আঁখিকে টাকা-পয়সার জন্য চাপাচাপি করতে থাকে। সর্বশেষ ১০ লক্ষ টাকা যৌতুক দাবী করলে, টাকা না পেয়ে তার স্বামীর অমানষিক নির্যাতন করে। এক পর্যায়ে পায়ের বুট জুতা দিয়ে পেটে লাথি মারে। এর পর দীর্ঘসময় ধরে গৃহবন্ধী করে রাখে আঁখিকে। হাতের মোবাইল ফোন কেড়ে নেয়। পরে অবস্থা সংকটাপন্ন হলে একটি বেসরকারী মেডিকেলে ভর্তি করা হয় তাকে। বিশেষজ্ঞ ডাক্তার সূত্রে জানা যায়, ঘাতকের লাথির আঘাতে আখিঁর পেটের নাড়িতে আঘাত হয়। গত ১৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় আঁখির মৃত্যু হয়। এ ঘটনায় নির্যাতনকারী স্বামী পুলিশের হাতে গ্রেফতার হয়।

মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা সম্প্রতি চাঞ্চল্যকর আঁখি হত্যার দৃষ্টান্তমুলক শাস্তি এবং ঘাতক স্বামী আনিসুলের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট