1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৮৪ পঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা গত ৬ জুলাই সন্ধ্যা ৭ ঘটিকায় নগরীর জিইসি মোড়স্থ হোটেল জামান রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কর আইনজীবী মাহবুবুল আলমের সঞ্চালনায় এবং সভাপতি এডভোকেট লোকমান হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খোন্দকার সালাউদ্দীন (রমি) এবং সিনিয়র যুগ্ম সম্পাদক নাফিজ মাহবুব।

সভার শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পরে সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পেশাজীবীদের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিঃ মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল বলেন— “দেশের গণতন্ত্র, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় পেশাজীবীদের আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে এবং দেশনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণকেন্দ্রিক রাজনীতির কর্মসূচি বাস্তবায়নে পেশাজীবীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় স্বার্থে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ও টেকসই উন্নয়নে পেশাজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।”

তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে পেশাজীবীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনকল্যাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

এতে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা কে এম হেমায়েতুল ইসলাম হেমায়েত, কর আইনজীবী ওসমান হায়দার, সাইফুল হুদা জাহাঙ্গীর, কে এম গোলজার হোসেন, শঙ্খতীর সম্পাদক ও সাংবাদিক মহিউদ্দীন কাদের, এড. মিনহাজ উদ্দীন খান, কাজী আনদারুন হক, সামসুর রহমান, এড. সাদিক, এড. ওসমান গণী, এড. আবুল কালাম, শ্যামল দাশ, মোহাম্মদ সিরাজ, মোঃ সাইফুদ্দীন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল পেশাজীবীর ঐক্যবদ্ধ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা, পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও কার্যকর কর্মসূচি গ্রহণের বিষয়ে মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শেষে দেশ, জাতি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট