1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

বাংলাদেশ নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা)’র চেয়ারম্যান আলমগীর নূর এর সংবাদ বিবৃতি

  • সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২০ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

“অবিলম্বে ইসলামী ব্যাংক থেকে অবৈধভাবে ছাঁটাইয়ের চক্রান্ত বন্ধ করতে হবে-ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে কর্মরত ৫৫০০ জন ব্যাংকারকে অবৈধভাবে চাকরিচ্যুতির চক্রান্ত এবং চট্টগ্রামের ব্যাংকারদের প্রতি বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সামাজিক সংগঠন বাংলাদেশ নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা)।

নাপসা’র কেন্দ্রীয় চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক নেতা, অধিকার-উন্নয়ন ও পরিবেশবাদী সংগঠক আলমগীর নূর আজ এক সংক্ষিপ্ত সংবাদ বিবৃতিতে এই উদ্বেগজনক পরিস্থিতির দ্রুত সমাধান দাবি করেছেন।

বিবৃতিতে আলমগীর নূর বলেন, “কোনো প্রকার বৈধ কারণ বা নোটিশ ছাড়াই ৫৫০০ জন ব্যাংকারকে ছাঁটাইয়ের ষড়যন্ত্র একটি চরম অমানবিক ও বেআইনি কাজ। এই ধরনের পদক্ষেপ হাজার হাজার পরিবারকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে, যা দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। আমরা অবিলম্বে এই গণছাঁটাইয়ের চক্রান্ত বন্ধ করার দাবি জানাই।”

তিনি আরও বলেন, “আমরা লক্ষ করছি, চট্টগ্রামের ব্যাংকারদের প্রতি এক ধরনের বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নাপসা মনে করে, দেশের যেকোনো অঞ্চলের কর্মজীবীর প্রতি বৈষম্য সৃষ্টি করা সংবিধান ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। আমরা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, তারা যেন অবিলম্বে এই বৈষম্যমূলক আচরণ বন্ধ করে এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করে।”

নাপসা’র চেয়ারম্যান আলমগীর নূর এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যাংকারদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট