1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

বিশিষ্ট সমাজসেবক মরহুম আবুল হোসেন রহঃ’র চেহলাম শরীফ সম্পন্ন

  • সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৪৪৪ পঠিত

আওলাদে রাসুল দঃ, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, হাফেজ ক্বারি আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ)’র একনিষ্ঠ মুরিদ, আছগঞ্জস্থ সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান “বাংলাদেশ বাণিজ্য ভাণ্ডার” এর সত্বাধিকারী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আলহাজ আবুল হোসেন সওদাগ রহঃ’র চেহলাম শরীফ সম্পন্ন।

এই উপলক্ষে ১৯ নভেম্বর-২০২৪  মঙ্গলবার বাদ যোহর পূর্ব বাকলিয়াস্থ আহমদিয়া করিমিয়া মাদরাসা অডিটিরিয়ামে ও বাদ আছর বলিরহাটস্থ আজিম সড়ক বাই লেইন নিজ বাসভবনে পবিত্র খতমে কুরআন,খতমে সহীহ বুখারী শরীফ, খতমে গাউসিয়া শরিফ, আলোচনা সভা, তাবারুক বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি ওলামা-মাশায়েখ, অতিথিবৃন্দ ও আলোচক, আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- হাজী আবুল হোসাইন রহঃ দ্বীনদার, সমাজ সেবায় ও শিক্ষায় এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য প্রচারবিমুখ একজন নিবেদিত প্রান খাদেম ছিলেন।
উল্লেখ্য যে, তিনি আনজুমান ট্রাস্ট, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা’র নিরলস খেদমতগার ও বাকলিয়াস্থ আহমদিয়া করিমিয়া ফাযিল মাদরাসার প্রতিষ্ঠাকালীন সেক্রেটারী হিসেবে আজীবন খেদমত করেছেন। এছাড়া তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি সংস্থা, সামাজিক সংগঠনের খেদমত করেছেন।
পরিশেষে দোয়া-মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা’র সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী মুঃ,জিঃ,আঃ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট