1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির উদ্যোগে সন্ত্রাস ও চাঁদাবাজদের আধিপত্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • সময় শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২২২ পঠিত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, কর্তৃত্ববাদ ও আধিপত্য বিস্তারের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৭ অক্টোবর ২০২৫ বিকালে রাহাত্তারপুল এলাকায় রাহাত্তারপুল সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাজী মোহাম্মদ হারুন সওদাগরের সভাপতিত্বে ও মোহাম্মদ সাইদুল আলম সাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেকান্দার, মোহাম্মদ লোকমান, মনজুর আলম, মোহাম্মদ আবদুর রহমান, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ সাইদুল ইসলাম, মামুনুর রহমান, মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

কয়েকশতাধিক স্থানীয় মহল্লা কমিটির সদস্যদের উপস্থিতিতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলটি কেবি আমান আলী সড়ক প্রদক্ষিণ করে। এতে বক্তারা বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হলেও এলাকায় এখনো চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস বন্ধ হয়নি, বরং দিন দিন তা বেড়েই চলছে। রাতে স্বস্তিতে ঘুমানো যাচ্ছে না, আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। এ বিষয়ে সকলকে সজাগ থাকার ও মহল্লা কমিটিকে জানানোর আহ্বান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট