1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

ভৈরবে বিএমএসএফ’র আয়োজনে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল

  • সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৪ পঠিত

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরবে “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” ভৈরব উপজেলা শাখার উদ্যোগে ভৈরবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

শনিবার(১৭ সেপ্টেম্বর)সন্ধ্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভৈরব উপজেলা শাখার কার্যালয়ে উক্ত দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভৈরব উপজেলা শাখার সভাপতি ছাবির উদ্দিন রাজু সভাপতিত্বে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব সাংবাদিক এসোসিয়েশন’ র সভাপতি ও সমাধান টিভির চেয়ারম্যান আবদুল লতিফ আরপিসি, বাংলাদেশ মাদক বিরোধী আন্দোলন ভৈরব শাখার সভাপতি ও সাপ্তাহিক সংবাদ পাতা পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ার পারভেজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভৈরব উপজেলা শাখার সহ-সভাপতি জিটিভি ও ভোরের ডাক পত্রিকার ভৈরব প্রতিনিধি এম এ হালিম, সহ-সভাপতি ও অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক শামীম আহমেদ, সহ-সভাপতি ও এশিয়া বাণীর ভৈরব কুলিয়ারচর প্রতিনিধি মোঃ ফয়জুল কবীর,দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার ভৈরব প্রতিনিধি শওকত আলী মাস্টার, সহ-সভাপতি ও সময়ের কণ্ঠ পত্রিকার ভৈরব প্রতিনিধি জামাল উদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক ও বিজয় টিভির ভৈরব – কুলিয়ারচর প্রতিনিধি আনুয়ারুল হক আমান, ভৈরব উপজেলা শাখার অর্থ সম্পাদক জামাল উদ্দন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শরীফ মিয়া শুভ, সাবেক সহ-সভাপতি ও মানবাধিকার কর্মী কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক শামসুল হক মামুন, দৈনিক সকালের সময় ভৈরব প্রতিনিধি ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তরুন লেখক সোহানুর রহমান, দৈনিক এই আমার দেশ পত্রিকার ভৈরব প্রতিনিধি নাঈম মিয়া,দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার ভৈরব প্রতিনিধি জুয়েল মিয়া, দৈনিক সন্ধাবাণী পত্রিকার ভৈরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম, মানবাধিকার কর্মী ফয়সাল আলম, জহিরুল ইসলাম,তানজিল সরকার প্রমুখ।

সদ্য প্রয়াত বিএমএসএফ এর সদস্য এশিয়ান টিভির এরশাদ হোসেনসহ ভৈরবের প্রয়াত সাংবাদিকরা হলেন ভৈরব প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, আব্দুল জব্বার, মেহেদী হাসান, দৈনিক গৃহকোণ পত্রিকার সম্পাদক আলহাজ্ব এম এম এ লতিফ, প্রবীন সাংবাদিক আবদুল হালিম মোল্লা, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, সিরাজুল হক,সাপ্তাহিক জনপদ সংবাদের নির্বাহী সম্পাদক আহমেদ হুমায়ুন,ভৈরব প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও দেশ টিভি এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ভৈরব প্রতিনিধি প্রয়াত আব্দুল্লাহ আল মনসুর, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক গৃহকোণ পত্রিকার বার্তা সম্পাদক প্রয়াত শাহজাহান ভৈরবী ও ভৈরব উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার ভৈরব প্রতিনিধি প্রয়াত আবুল কালাম আজাদ,এম কম সাজিদ মিয়া।

আয়োজিত স্নরণ সভায় সিনিয়র সাংবাদিক সহকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
প্রয়াত সাংবাদিকদের স্মরণে মিলাদ মাহফিল ও স্নরণ সভাটি পরিচালনা করেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ভৈরব প্রতিনিধি ও বাংলাদেশ ও মফস্বল সাংবাদিক ফোরাম ভৈরব উপজেলা শাখার সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান ওয়াসিম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট