1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

মা দিবস -শায়ের মুহাম্মদ আকতার উদদীন

  • সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪২৮ পঠিত

মা দিবস
শায়ের মুহাম্মদ আকতার উদদীন

মা, এমন একটি শব্দ—যেটি শুনলেই হৃদয়জুড়ে এক অন্যরকম অনুভূতি জন্ম নেয়। পৃথিবীর সব ভাষার সব শব্দকে একত্র করলেও ‘মা’ শব্দের মতো গভীরতা, ভালোবাসা ও আত্মত্যাগের প্রকাশ আর কোনো শব্দে হয় না।

আমার মা আজ পৃথিবীতে নেই। কিন্তু তাঁকে আমি ঠিক সে রকমই ভালোবাসি যেমনটা একজন সন্তান তার জীবিত মাকে ভালোবাসে। আজকের এই দিনে আমি তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি। তার জন্য আমার হৃদয়ের প্রতিটি কোণ থেকে দোয়া—আল্লাহ তাআলা যেন তাঁর কবরে নূরের বৃষ্টি বর্ষণ করেন, তাঁকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। আমিন।

মা মানে আশ্রয়। মা মানে নিরন্তর মেহনত, নিঃস্বার্থ ভালোবাসা আর পরম নিরাপত্তা। মা এমন একজন যিনি সন্তানের এক ফোঁটা অশ্রু দেখলে নিজের সমস্ত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে প্রস্তুত থাকেন। একটা সন্তান যত বড়ই হোক না কেন, মায়ের কাছে সে আজীবন ছোটই থেকে যায়।

যাঁদের মা এখনো জীবিত আছেন, আমি তাঁদের বলবো—আপনারা সত্যিই ভাগ্যবান। মা-ই এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। তাঁর যত্ন নিন, তাঁর কথা শুনুন, তাঁর সঙ্গে সময় কাটান। কারণ মা একবার চলে গেলে—চাইলেও আর ফিরিয়ে আনা যায় না। তখন শুধু দোয়ার জায়গাটুকুই থেকে যায়।

হাদীস শরীফে এসেছে, “জান্নাত মায়ের পায়ের নিচে।” ভাবুন তো, একজন মা কত বড় মর্তবায় অধিষ্ঠিত যাঁর সন্তানের জান্নাত লাভ তাঁর সন্তানের আচরণের ওপর নির্ভর করে!

আজকের এই বিশেষ দিনে আমরা যারা মাকে হারিয়েছি, তারা মাকে নিয়ে স্মৃতিচারণ করে হয়তো চোখের পানি ফেলি, কিন্তু এটুকু আশা করতেই পারি—আমাদের দোয়া হয়তো পৌঁছে যাবে তাঁর কাছে।

আজকের এই দিনে আমি দোয়া করি—
যারা জীবিত মা-বাবাকে পেয়েছেন, তারা যেন তাঁদের খেদমতে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন।
আর যারা মা-বাবাকে হারিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাঁদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং তাঁদের পরকালে শান্তি ও মুক্তি দান করেন।

পরিশেষে বলবো—মা দিবস শুধু একটি দিন নয়, প্রতিটি দিনই হওয়া উচিত মা-বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও খেদমতের দিন।

আল্লাহ আমাদের সবাইকে মা-বাবার প্রতি দায়িত্বশীল বানাক, তাঁদের দোয়া পাওয়ার সৌভাগ্য দান করুন এবং তাঁরা না থাকলে—তাঁদের জন্য দোয়া করার তাওফিক দিন। আমিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট