1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান ৩৯ বছর ৪ মাস শিক্ষকতা শেষে অবসরে বিষু কুমার বড়ুয়া বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব  অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান

মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে সুফি কনফারেন্স

  • সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬৭ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকা বিএমএ ভবনে ৩০ নভেম্বর ২০২৪ সুফি কনফারেন্স, তা’লীমুল কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান খাদেম এ. আর. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে এবং মুখপাত্র মাও. মুহিউদ্দীন খান ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাও. মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী, অধ্যাপক ড. শাহ কাউসার মোস্তফা আবুল উলায়ী, মুফতি আল-আমিন নূরী আল-কাদেরি, মাও. মুরতাজা ইবনে মোস্তফা সালেহী, মুফতি সালেহ সুফিয়ান ফরহাদাবাদি, সুফি মাও, সোহরাব হোসাঈন আতিক শাহ, মাও. এটিএম ফজলে রাব্বি মো. ফরহাদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. আব্দুর সবুর খান, অধ্যাপক ড. মো. আহসানুল হাদী, অধ্যাপক ড. মুহাম্মদ ওসমান মেহেদী, ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, অধ্যক্ষ ড. খলিলুর রহমান, মাও. হাফেজ ক্বারী মাসুদ রেজভী, ইঞ্জি. মাকসুদ মুহাম্মাদ নাসির, খাজা ওসমান ফারুকী, ইউসুফ আলী চৌধুরী পিপিএম, বশিরুজ্জামান খান, মাও. আহমদ রেজা ফারুকী, এড. জাহাঙ্গীর আলম চৌধুরী, এড. শাহেদ রেজবী, মাও. মুহাম্মদ রিয়াজ উদ্দিন, অধ্যাপক নূরে আলম সাঈদ, গবেষক পুলিন বকসী, অধ্যাপক এস এ এম নুর হোসেন, সম্পাদক মোস্তফা হোসাইন চৌধুরী, এস.এম জুবাইদুল হোসেন সাদ্দাম, মোফাজ্জল হোসেন শান্তু, আনোয়ার হোসেন, অলি আহম্মাদ, গবেষক আবু সালেহ, শাইখ লুৎফর রহমান, রুস্তম আলী, রাকিব হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেশ বরেণ্য আলেম, ওলামা, পীর-মাশায়েখ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবি, সাংবাদিক, লেখক, গবেষকসহ অসংখ্য দরবারের ভক্ত-মুরিদান।

বক্তারা বলেন, বর্তমান সময়ে নৈতিক চরিত্র গঠন এবং আত্মশুদ্ধির জ্ঞান চর্চার শিক্ষা প্রতিষ্ঠান গুলো দিনদিন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। যার কারণে মানুষের নৈতিক অবক্ষয় এবং পদস্খল হচ্ছে। এজন্য আমাদের তাসাউফ চর্চার দিকে মনোনিবেশ করতে হবে এবং শান্তিময় সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাম্প্রতিককালে একটি কুচক্রীমহল দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন মসজিদ, মাজার, দরগাহ, খানকাহ, মন্দিরে যে ন্যাক্কারজনক হামলা, লুটপাট এবং ভাঙচুরসহ যে সন্ত্রাসী হামলা চালিয়ে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বক্তারা এবং সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে দুবৃর্ত্তদের শাস্তির আওতায় আনার জন্য উদাত্ত আহবান জানিয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।

মিলাদ-ক্বিয়াদ এবং দোয়া ও মুনাজাতের মাধ্যমে এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট