1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এনসিপি নেতৃবৃন্দ গলায় মাছের কাঁটা নামানোর পরিচিত মুখ পটিয়ার সঞ্জয় সেন আজ ২৯ সেপ্টেম্বর সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ

রাসূল (সা.) এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব -উম্ম আল কোয়াইনে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

  • সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৬ পঠিত

ইউএই প্রতিনিধিঃ

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণেই নিহিত রয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। তাঁর জীবনাদর্শে রয়েছে মানবজাতির জন্য পরিপূর্ণ পথনির্দেশনা ও কল্যাণ। বক্তারা বলেন, আল্লাহকে ভালোবাসতে হলে সর্বপ্রথম রাসূল (সা.)-কে ভালোবাসতে হবে এবং তাঁর দেখানো পথে জীবন পরিচালনা করতে হবে। গতকাল ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কোয়াইনের একটি ফার্ম হাউজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মাহফিলে এ সব কথা বলেন বক্তারা। সারজাহ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীর ও ব্যবসায়ী আবু মোহাম্মদ খোরশেদ এই মিলাদ মাহফিলের আয়োজন করেন।
অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও রাসূল (সা.)-এর জীবন ও শিক্ষার উপর আলোচনার মাধ্যমে উপস্থিত মুসলিম সম্প্রদায়কে তাঁর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু জাফর, আব্দুল আলিম,শেখ মোহাম্মদ আলম, প্রকৌশলী জিল্লুর রহমান, ইসমাইল গনি চৌধুরী, জাগির হোসেন চুটু,সাইফুদ্দিন আহমেদ,মাওলানা জামাল উদ্দিন সহ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা আয়োজনে একটি পারিবারিক ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করে।
মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় আরব নাগরিক শেখ আবদুস সালাম ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট