1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
শুধু সরকারি নয় সব বাসেই শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে: মোস্তানছিরুল হক চৌধুরী পটিয়ার আমজুরহাটে পেঁয়াজবোঝাই ট্রাক খাদে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা। চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে আস্থার সংকট, পাথর নিক্ষেপ বন্ধে পদক্ষেপ জরুরি। চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় ২য় দিনেও তালা, আমানতকারীদের বিক্ষোভ দুবাইয়ে বোয়ালখালীর এক প্রবাসীর মৃত্যু স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব অভিযাত্রী পত্রিকার উদ্যোগে মে মাসের আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল, সম্পাদক তারেক। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

রোটারি ক্লাব অব আন্দরকিল্লার মাসিক সভা অনুষ্ঠিত

  • সময় বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৬৯৩ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদঃ
গত বুধবার (২৬ জুলাই) ক্লাবের প্রেসিডেন্ট নমিনি সৈয়দা শারমিন আলমের বাসায় রোটারি ক্লাব অব আন্দরকিল্লার নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রেসিডেন্ট সাকিব নেওয়াজ চৌধুরীর নেতৃত্বে একটি সুন্দর সভা উপভোগ করা হয়।

উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, ফয়সাল শরীফ, প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অফ ব্রোম গ্রোভ, বার্মিংহা, স্পাইক ব্র্যান্ডের ইকবালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত ও রোটারি ক্লাব অব ব্রোম গ্রোভ এর প্রেসিডেন্ট ফয়সাল শরীফ রোটারি ক্লাব অব আন্দরকিল্লার সাথে জনহিত মূলক কাজ এবং সহযোগিতা করবে বলে একাগ্রতা পোষণ করেন। ক্লাবের সিপি ওয়াসিম শরীফ, প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ ইকবাল, প্রেসিডেন্ট নমিনি সৈয়দা শারমিন আলম, ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান, কোষাধ্যক্ষ আব্বাস আহমেদ, সৈয়দ রাশেদসহ অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত থেকে ক্লাবের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

ক্লাবের সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন মুনীর ভোট অব থ্যাংকস এবং সেক্রেটারি রিপোর্ট পেশ করে সভা শেষ করেন। বৈঠক শেষে সৈয়দ শারমিন আলমের পক্ষ থেকে সুস্বাদু নৈশভোজ পরিবেশন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট