1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

সাতকানিয়ায় স্থানীয়  চিহ্নিত সন্ত্রাসীদের কর্তৃক আমিরাত প্রবাসীর বৃদ্ধ বাবাকে হত্যা চেষ্টা

  • সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩২১ পঠিত

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রতিনিধি:

আরব আমিরাত প্রবাসী, বাংলাদেশী  হাফেজ মোহাম্মদ মহিউদ্দিনের   বৃদ্ধ বাবা ইসহাক মিয়াকে (৭৪) পূর্ব শত্রুতার জেরে হত্যা চেষ্টার কারণে সংবাদ সম্মেলন করা হয়।
এই ব্যাপারে গতকাল দুবাই স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তার ছেলে হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াজের পাড়ার তার বাবা ইসহাক মিয়াকে  স্থানীয় সন্ত্রাসী যুবলীগের সভাপতির পরিচয়ে জাহির সোমবার রাতে  (১ ডিসেম্বর) তাদের  নতুন  বসত ঘরে  গিয়ে রাতের আধারে প্রবেশ করে তাকে হত্যা করার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করে। একপর্যায়ে বৃদ্ধ  ইসহাক মিয়া জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা মনে করেছে সে মারা গেছে। এই ভেবে সন্ত্রাসীরা চলে যায়। পরেরদিন তার ছেলে এসে তাদের  নতুন বসতঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায়  আহত  বৃদ্ধকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। সেখান থেকে ডাক্তাররা তাকে মুমূর্ষ অবস্থায়  চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহেদের নেতৃত্বে   বৃদ্ধের স্ত্রীরও হাত-পা ভেঙে দেয়।  ২০২২ সালের ৩ মার্চ তাদের বসত ভিটার সব গাছ কেটে ফেলে।
সংবাদ সম্মেলনে হাফেজ মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে বলেন, বর্তমান সরকার প্রবাসী বান্ধব। প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনৈতিক চাকাকে সচলে অবদান রাখছেন। এই প্রবাসীরা যখন বিদেশে অবস্থান করেন তখন তাদের পরিবার-পরিজন অনেকটা অভিভাবকহীন হয়ে থাকেন। এক্ষেত্রে তারা পরিবারকে নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনায় থাকেন। অথচ সেই পরিবারের প্রতি স্থানীয় সন্ত্রাসীরা বিভিন্নভাবে অমানবিক নির্যাতন চালায়। তাতে দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধা আছে বলে মনে হয় না। তিনি আরো বলেন, জায়গা জমির বিরোধে তার  বৃদ্ধ বাবাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। তবে তিনি প্রবাসে অবস্থান করায়  এ ঘটনায় থানায় এখনো লিখিত কোন অভিযোগ  করতে পারেননি
তাই বর্তমান সরকার এবং স্থানীয় প্রশাসনের প্রতি আকুল আবেদন প্রবাসীদের পরিবারের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট