1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে তরুণ উদ্যোক্তা সভা অনু‌ষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩৯৯ পঠিত

নিউজ প্রতি‌নি‌ধিঃ

মানবিক ও সামাজিক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এটিএন এডুকেশন, এটিএন সিএমসিএল, মাসুদ খান বিউটি জোন-ঢাকা, গ্লো ওম্যান-ইউকে, ব্রিটিশ বাংলাদেশী তরুণ উদ্যোক্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের এক আলোচনা সভা ৯ জুন, রবিবার সন্ধ্যা ৭ টায় নগরের আগ্রাবাদস্থ চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রাক্তন পরিচালক খালেদা আক্তার চৌধুরী। প্রধান আলোচক ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যান, অনামিকা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পোদ্যাক্তা ও ক্রীড়া সংগঠক শেখ নওশেদ সরোয়ার পিল্টু। বাংলাদেশী তরুণ উদ্যোক্তাদের ব্রিটিশে শিল্প উন্নয়ন ও বিকাশ নিয়ে আলোচনায় অংশ নেন দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার সহযোগী প্রতিষ্ঠান এটিএন এডুকেশন লিমিটেড ও এটিএস মিডিয়া কমিউনিকেশন সিইও সাজেদুর রহমান মুনিম, এক্সিকিউটিভ ডিরেক্টর রোকসানা আকতার রিনি, আন্তর্জাতিক ফ্যাশন স্টাইলিস সোহেল আহমদ, বিশ্বখ্যাত বিউটি স্পার্ট সাইফুল আলম মাসুদ, দেশখ্যাত অনলাইন সেলিব্রিটি প্রিন্স মামুন।

সভায় বক্তারা বলেন, তরুণদের অদম্য ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুললে তারা অনেক কিছু করে দেখাতে পারে। শুধুমাত্র তরুণদের একটু অনুপ্রেরণা ও সাহস জোগান দিলেই বদলে দিতে পারে তাদের জীবনধারা ও দেশের উন্নয়ন সূচক। বক্তারা আরো বলেন, আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরই দায়িত্ব নিতে হবে। তরুণদের আর্থিক স্বাবলম্বী ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নেই।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক লায়ন মো. সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের চট্টগ্রাম শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন,
মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবা‌দিক সরোয়ার আমিন বাবু, কবি সঞ্জয় কুমার দাশ, যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন চৌধুরী, কবি বিবি ফাতেমা, সাংস্কৃতিক, কলা‌মিষ্ট ও সংগঠক স ম জিয়াউর রহমান, কবি সোমা মুৎসুদ্দি, আবৃত্তিশিল্পী সেলিম ভূঁইয়া, সাংবাদিক মো. ইকবাল হোছাইন, আরিফুল আকবর, সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, ফারহানা আফরোজ, সাদিউল ইসলাম শাহরিয়ার প্রমুখ।

আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে সেলিব্রেটিদের উপহার-সামগ্রী প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট