1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

সূফীকথা’র উদ্যোগে আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত

  • সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৩৯ পঠিত

 

হযরত লুত ইবনে হারান ( আ:) ও খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সনজরি আজমীরি ( রহ:) এর স্মরণে সাময়িকী সূফীকথার উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সম্মাননা প্রদান ও ফাতেহা শরীফ গতকাল বাদে আসর হতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন’র চানপাড়ায় মাওলানা মোহাম্মদ আমীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া রুহুল ভান্ডার দরবার শরীফের আওলাদ শাহজাদা মাওলানা এস এম ইমরান হোসাইন মাইজভান্ডারী । বিশেষ অতিথির বক্তব্য রাখেন কদলপুর শাহে আশরাফিয়া দরবার শরীফ’র শাহজাদা মাওলানা আবু তৈয়ব শাহ আশরাফী, দরবারে রহমানিয়া শেখ নজর মোহাম্মদ মঞ্জিলের শাহজাদা শেখ আহম্মদ নূর ছিদ্দিকী আজাদ, ডিএক্সার ও লেখক নুর মোহাম্মদ, শফি ভান্ডার দরবার শরীফ এর শাহজাদা মোহাম্মদ ছালে নূর মাইজভান্ডারী, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ মুসা খান।

লেখক ও সংগঠক ডা: সুপন বিশ্বাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন সূফীকথা’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা মোহাম্মদ হাসান, লেখক বেলাল হোসেন চৌধূরী, মরমী শিল্পী মোহাম্মদ মুসলিম উদ্দিন, হাফেজ মোহাম্মদ রাহাত, সাংবাদিক মিলন বৈদ্য শুভ, বীমা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, সমাজসেবক মোহাম্মদ জহির আহমদ, মোহাম্মদ আজগর, আকতার হোসেন, মোহাম্মদ সাব্বির হোসেন, নুরুল আলম ইয়াছিন, তানভীর রহমান, মোহাম্মদ সাইমন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নবী হযরত লুত ইবনে হারান ( আ:) ও আউলিয়া ব্যাক্তিত্ব হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সনজরি আজমিরী ( রহ:) মানুষের হেদায়েত, মানবসেবা ও মানুষের ইহ- পরকালীন সার্বিক মুক্তির তরে আজীবন নিয়োজিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট