1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ার কচুয়াই সড়ক সংস্কারে এলাকাবাসীর স্বস্তি ফিরেছে জীবনযুদ্ধে থেমে নেই পটিয়ার আবদুস শুক্কুর শুক্রবার এলেই ফ্রি খাবার ও নগদ অর্থ নিয়ে অসহায়দের পাশে পটিয়ার নুরুল আলম পানি ন্যায়বিচারের দাবিতে যুবদের আন্দোলনে চট্টগ্রাম ওয়াসার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা চট্টগ্রামে ১১০০ আওয়ামীলীগ নেতাকর্মী জামিনে মুক্ত চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ পটিয়া ব্রাদাস ইউনিয়নের কৃতি ফুটবলার সড়ক দূর্ঘটনায় আহত আশিকের পাশে মানবতার বন্ধন পটিয়া। বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আনাছ মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি এরশাদ উল্লাহ

১৫০০(পনেরশ তম) পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দা’ওয়াতে ইসলামীর স্বাগত জুলুস।

  • সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১০৫৫ পঠিত

 

১৫০০(পনেরশ তম) পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে বিশাল স্বাগত জুলুস বের করা হয়।

শুক্রবার জুমার নামাজ এর পর জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্ ওয়াসা থেকে জুলুসটি বের হয়ে কাজির দেউড়ি হয়ে জামাল খান, চেরাগি পাহাড়, আন্দরকিল্লা হয়ে লালদীঘি নিউমার্কেট হয়ে আবার জুবিলী রোড, এনায়েত বাজার, কাজির দেউড়ি হয়ে জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ এর মাঠ প্রাঙ্গণে এসে মিলাদ-কিয়াম ও দুআর মাধ্যমে সমাপ্ত হয়।

স্বাগত জুলুসের প্রধান আয়োজক যারা ছিলেন: দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ শওকত আত্তারী, সহ-সভাপতি মুহাম্মদ কাউসার আত্তারী, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মদ আবেদীন আত্তারী ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ আজাদ আত্তারী, দারুল মদিনা ইন্টারন্যাশনাল স্কুল সিস্টেমের প্রধান বেলাল আত্তারী ও আয়ুব গনি কাদেরী সহ বিভিন্ন ধর্মীয়-সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ জুলু‌সে অংশ নেন।

বক্তাগণ বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন নিঃসন্দেহে সমগ্ৰ জগতের জন্য রহমত স্বরূপ। তাই রহমতের শুকরিয়া আদায়ের জন্য আমাদের অধিক পরিমাণে আল্লাহ পাকের ইবাদত করা উচিত।
দা’ওয়াতে ইসলামী সারা বিশ্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রচার করছে, আসুন সকলেই দাওয়াতে ইসলামীকে সঙ্গ দিই এবং দ্বীনের দাওয়াতকে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট