1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা

পটিয়াতে মাছ চাষে সহায়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান     

  • সময় রবিবার, ৬ জুন, ২০২১
  • ৯৩২ পঠিত
কৃষি উদ্দোক্তা মজিবর রহমান সম্পাদিত ” মাছ চাষে সম্ভাবনা,  প্রসঙ্গ মনোসেক্স তেলাপিয়া ” বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল বিকাল ৫ টায় পটিয়া ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আহবায়ক আবদুল্লাহ ফারুক রবির সঞ্চালনায় ও সংগীতশিল্পী  প্রমোদ দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও সমাজচিন্তক অধ্যক্ষ আবু তৈয়ব। তিনি বলেন,  মজিবর রহমান একজন কৃষি উদ্দোক্তা হলেও অন্য সবার চেয়ে ব্যতিক্রম। মাছ চাষে কৃষকদের সহযোগিতা করার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করার জন্য তার বইটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। সেই সাথে তেলাপিয়া মাছ চাষ ও উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পাবে। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠক বিশ্বজিৎ দাশ। পরে  বইটি নিয়ে আলোচনায় অংশ নেন দৈনিক প্রথম আলো পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন,  ইউনিয়ন ব্যাংক লিঃ পটিয়া শাখার ব্যবস্থাপক কামরুল ইসলাম, বাসদ নেতা অলক দাশ, ব্যাংকার সুমিত দাশ, ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান, স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধা সাজু বড়ুয়া, সংগীতশিল্পী অপু চন্দ্র দে,  চিত্রশিল্পী হামেদ হাসান, কোয়ান্টাম ফাউন্ডেশন পটিয়া সেলের পরিচালক তাহমিনা আকতার ও পল্লবী বড়ুয়া। পরে বইটির লেখক তাঁর অনুভূতি ব্যক্ত করেন।  তিনি বলেন, বইটি পড়ে যদি একজনও মাছ চাষে অনুপ্রাণিত হয় তাহলে আমি সার্থক।  সেই সাথে তিনি মাছ চাষিদের সঠিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য আহবান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট