1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আনাছ মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি এরশাদ উল্লাহ ১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ এ মুজিব শতবর্ষ ও স্বাধীনতা দিবস উদযাপন

  • সময় শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ১৪৮০ পঠিত

শিক্ষা ডেস্কঃ

২৭ মার্চ (শনিবার) চট্টগ্রামের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে মুজিব শতবর্ষ ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অনলাইনে ছড়া বলা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষিকা তাসনোভা তাহরিন এর সঞ্চালনায়, অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন এর সভাপতিত্বে স্কুলের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সমাজসেবক আব্দুল হান্নান চৌধুরী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার সজল চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নুর মোহম্মদ রানা (সাংবাদিক), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হেনা খোকন, (সাংবাদিক) আবু সুফিয়ান (ব্যাংকার), জাফর ইকবাল (মানবাধিকার কর্মী), হুমায়ুন কবির রোকন (রাজনীতিবীদ ও সমাজসেবক), এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ছিলেন অত্র স্কুলের শিক্ষক মো: ইউনূস, সালেহা আক্তার,তাসনোভা তাহরিন, জোয়াইরা হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ শাহাদাত হোছাইন জয়নাব বেগম। বক্তারা করোনাকালীন ক্রান্তিকাল সময়ে অনলাইনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সুপ্ত মেধা বিকাশের এ উদ্যোগের জন্য প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং চট্টগ্রামের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট