1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা সীতাকুণ্ডের শিপইয়ার্ডে মৃত্যুফাঁদ: দুর্ঘটনা নাকি নিরাপত্তার ব্যর্থতা? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ১২ রবিউল আউয়াল উপলক্ষে পটিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ “স্ট্রিট ফুডের (ভাসমান খাবারের দোকান) স্বাস্থ্যঝুঁকি এবং এর জন্য আইনি তদারকি নিশ্চিতকরণ” বিষয়ক সেমিনার পটিয়ায় হযরত বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন CLUB 94 BD এর উদ্যোগে হেদায়েত উল্লাহ তুর্কীর জন্মদিন পালিত পটিয়ায় তোহা খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, এলাকাবাসীর মানববন্ধন বিশিষ্ট কলামিস্ট ও সমাজকর্মী নেছার আহমেদ খানের বড় ভাই রফিক আহমেদ খানের মৃত্যুতে শোক

চট্টগ্রাম নগরীর বাকলিয়াতে ২৬ টন চিনিসহ দুটি কভার্ডভ্যান জব্দ আটক-১

  • সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৪৩১ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় ২৬ টন চিনিবোঝাই দুটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় এক চালককে আটক করা হলেও আরেকজন পালিয়ে যায়।

সোমবার (২৪ মার্চ) কল্পলোক আবাসিক ২ নম্বর রোর্ড পোর্টসিটি সংলগ্ন খালপাড় এলাকা থেকে মো. বেলালকে (৫৩) আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন।

এসময় আটককৃতদের কাছ থেকে চিনি বোঝাই একটি কভার্ডভ্যান (রেজিঃ নং- চট্টমেট্রো-ড, ১১-৩৪৩৬) জব্দ করা হয়। তবে অন্য কভার্ডভ্যানের চালক মো. জুয়েল (৩৫) পালিয়ে যান।

তার ব্যবহৃত কভার্ডভ্যান (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট, ২৪-৪৬৫৭) পরবর্তী সময়ে চালকবিহীন অবস্থায় জব্দ করা হয়। দুটি কভার্ডভ্যানে মোট ৫২০ বস্তা চিনি পাওয়া গেছে, যার প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি ছিল। উদ্ধারকৃত চিনির গায়ে “তীর-১৯৭২ পরিশোধিত চিনি” লেখা ছিল, যা সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের উৎপাদিত।

পুলিশ জানায় কাভার্ডভ্যানের চালক মো. জুয়েল ২৩ মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চিনি বোঝাই করে চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প নগরীর পেপসি কোলা ফ্যাক্টরিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু চালক চিনি আত্মসাৎ করার উদ্দেশ্যে বাকলিয়া এলাকায় অবস্থান নেয় এবং মো. বেলালের সহযোগিতায় ছোট কভার্ডভ্যানে ১২৯ বস্তা চিনি লোড করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন বলেন, চিনির প্রকৃত মালিকানা যাচাই এবং পালিয়ে যাওয়া চালকের পরিচয় নিশ্চিত করতে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট