1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে।

নাচ-গান-আবৃত্তিতে প্রত্যয়ের বর্ষাবরণ

  • সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৯৬২ পঠিত

প্রকৃতির মাঝে আবার এসেছে বর্ষা। আর এই বর্ষাকে বরণ করতেই প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির বিশেষ আয়োজন ‘বৃষ্টি তোমাকে দিলাম’। আয়োজনে ছিলো কথামালা, নাচ-গান-আবৃত্তি ও চিত্র প্রদর্শনী।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে শুক্রবার বিকাল ৫টায় আয়োজন করা হয় এই বর্ষাবরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে বর্ষা নিয়ে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন শিল্পী। কাজী নাফিফা কাউসার ত্বাহীর সঞ্চালনায় কথামালা অংশ নেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত নাট্যব্যক্তিত্ব মিলন কান্তি দে, কবি ও প্রাবন্ধিক লায়ন আবু সালেহ, সঙ্গীত শিল্পী প্রমোদ দে, নিতাই পদ নাথ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।

মিলন কান্তি দে বলেন, বৃষ্টি তোমাকে দিলাম শিরোনামে বর্ষাবরণ অনুষ্ঠানে অনন্তকালের বাণী নিয়ে বর্ষাবন্দনায় আমরা মুখর হই সঙ্গীত-কবিতা-নৃত্যের ছন্দে। প্রকৃতির সঙ্গে মানবের মিলনের প্রত্যয় নিয়ে। বর্ষার জলধারায় সিক্ত হোক সবার জীবন, হোক আনন্দময় ও কল্যাণব্রতী।

আবদুল্লাহ ফারুক রবি বলেন, বর্ষার বৃষ্টিতে বিলিন হোক যাবতীয় অনাচার ও অমঙ্গল। মানুষ নতুন করে সতেজ ও শক্তি সঞ্চয় করে পরিবেশকে সুন্দর ও বাসযোগ্য করুক।

অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন প্রমোদ দাশ, শিবু মল্লিক, মৃত্তিকা বড়ুয়া। নৃত্য করেন নীহারিকা পাল ও হৈমন্তী দে। আবৃত্তি করেন কাজী নাফিফা কাউসার ত্বাহী, আফিয়া মুবাশশিরা, বর্ণিল বড়ুয়া, নাবীহা শরীফ শানযা। বর্ষার গানে ও কবিতায় কোরাস আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট