1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা। পটিয়ার কচুয়াই সড়ক সংস্কারে এলাকাবাসীর স্বস্তি ফিরেছে জীবনযুদ্ধে থেমে নেই পটিয়ার আবদুস শুক্কুর শুক্রবার এলেই ফ্রি খাবার ও নগদ অর্থ নিয়ে অসহায়দের পাশে পটিয়ার নুরুল আলম পানি ন্যায়বিচারের দাবিতে যুবদের আন্দোলনে চট্টগ্রাম ওয়াসার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা চট্টগ্রামে ১১০০ আওয়ামীলীগ নেতাকর্মী জামিনে মুক্ত

প্রত্যয়ের সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে”

  • সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪৯৫ পঠিত

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আজ ৪ তারিখ শুক্রবার আয়োজন করা হয়েছে “আনন্দলোকে মঙ্গলালোকে” শিরোনামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত ও সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও কথামালায় সাজানো এই আয়োজনে অংশগ্রহণ করে পটিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত নাট্যজন মিলন কান্তি দে, সংগঠক মফিজুল ইসলাম চৌধুরী বাবলু, সঙ্গীত শিল্পী চিত্রা দাশ, তপা গুহ, আবৃত্তি শিল্পী বনকুসুম বড়ুয়া নুপুর ও অর্পণ দে।
প্রত্যেয়ের সদস্য নীহারিকা পাল এর সঞ্চালনায় কথামালার শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।
মিলন কান্তি দে বলেন, আনন্দলোকে মঙ্গলালোকে শিরোনামে প্রত্যয়ের সাংস্কৃতিক আয়োজন সাংস্কৃতিক কর্মীদের আলোর পথ দেখাবে। নতুন সংগঠক ও শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, প্রত্যয়ের নতুন আয়োজন আনন্দলোকে মঙ্গলালোকে শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে পটিয়ার প্রতিষ্ঠিত ও উদীয়মান শিল্পীরা তাদের একক পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করবে। এই সাংস্কৃতিক আড্ডা পটিয়ার তথা তৃণমূলের সাংস্কৃতিক কর্মকান্ড প্রসারে ভুমিকা পালন করবে।
আনন্দলোকে মঙ্গলালোকে অনুষ্ঠানের প্রথম পর্বে পটিয়ার বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। সঙ্গীত পরিবেশন করেন তপা গুহ, শিবু মল্লিক, সিফাত আমিরী, মৃত্তিকা রায়, জবা সেন, অমিত মজুমদার, সুদীপ দে, আরিয়ান মজুমদার, মোরশেদুল আলম, জ্যোতি দে, মৃত্তিকা বড়ুয়া, সপ্তশতী দত্ত অস্মি। আবৃত্তি পরিবেশন করেন বনকুসুম বড়ুয়া নুপুর, অর্পণ চক্রবর্তী, নীহারিকা পাল, জুবায়ের হোসেন,পারমিতা বড়ুয়া, আফিয়া মোবাশ্বিরা, অপ্সরা দে, তানবিন জাহান তানহা, দিব্য কুমার চক্রবর্তী। নৃত্য পরিবেশন করেন আনিকা হক, হৃদিশ্রোতা দে, অস্মী দাশ ও অংকনা বড়ুয়া। পুরো আয়োজনে তবলায় ছিলেন নিতাই পদনাথ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট