1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের লক্ষ্যে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৮৪ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে ১৭ আগস্ট ২০২৫, রবিবার বিকাল ৫ টায় সিলেট শহরের প্রাণকেন্দ্র পূর্ব জিন্দাবাজারের গ্রান্ড বুফেটে মানবিক কার্যক্রমকে গতিশীল করার জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ট্যুরিজম ও উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা ক‌রেন কবি ও সাংবাদিক নূরুদ্দীন রাসেল। কোরআন তেলওয়াত ক‌রেন মো: হা‌দিউল ইসলাম শাহ‌রিয়ার ও শু‌ভেচ্ছা বক্তব্য রা‌খেন ফাউন্ডেশনের সহ সভাপ‌তি আব্দুল মো‌মেন।

এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান এম,এ মতিন।

সংবর্ধিত অতিথি ছিলেন আইওনিয়াস মেকওভার ওয়ার্ল্ড ইউকে’র সিইও, জেসমিন ফেরদৌস। হোটেল ফারমিছ গার্ডেন এর স্বত্বাধিকারী ফারমিছ আক্তার। বিশেষ অতিথি ছিলেন ইউকে-বাংলা বিজনেস সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মাহবুব আলম লস্কর।সে‌ভেন ভিউ এসি বাজারের প‌রিচালক শাহীন হো‌সেন। আয়কর আইনজীবী ও সাংবাদিক মো: জহিরুল ইসলাম রিপন আরো উপ‌স্থিত ছি‌লেন সি‌নিয়র সাংবাদিক জাকা‌রিয়া তালুকদার, সমাজ কর্মী রুম্মান হক, ফাউন্ডেশ‌নের সদস্য আহসান ইব্রাহীম, ফাউন্ডেশ‌নের সদস্য কাজী দিদার মিয়া, শিমুল আহমদ বাদশা, ‌মো: আব্দুল বাকী, বদরুল আহমদ, রেশমা জান্নাতুল রুমা, মো: শামসুল ইসলাম সানী সহ সামাজিক ও ব্যবসায়ী নেত্রবৃন্দ।

মোহাম্মদ কাপ্তান হোসেন বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আজকের এই মানবিক উদ্যোগ ট্যুরিজম, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে অসহায় গরিবদের সাহায্য করার জন্য এবং যেকোন প্রাকৃতিক দুর্যোগের পর ত্রাণ কার্যক্রম দ্রুত ও সুসংগঠিত মানবিক কার্যক্রমকে আরো গতিশীল করার প্রয়োজন আমরা সাধুবাদ জানাচ্ছি।

মো: শহিদুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের পর দ্রুত ত্রাণ সামগ্রী বিতরণ, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য মানবিক কার্যক্রমকে আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করতে ও কার্যক্রমের পরিধি বৃদ্ধি এবং বেশি সংখ্যক মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ায় আমাদের মূল লক্ষ্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট