1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা

পরিবহন সেক্টরে চাঁদাবাজি থাকছে না, নতুন নেতৃত্বের অঙ্গীকার

  • সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৩ পঠিত

মোঃ কায়সার. চট্টগ্রাম প্রতিনিধি।

পরিবহণ সেক্টরে আর কখনো কোনো চাঁদাবাজির সুযোগ থাকবে না এমনটাই ঘোষণা দিয়েছেন ঈগল স্পেশাল বাস মালিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত‌ নেতৃবৃন্দ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে এক বর্ধিত সভায় আগামী দিনের পরিবহণের সংস্কার ও এ্যাকশন প্লান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নতুন দায়িত্বপ্রাপ্তরা। সেখানে তারা ভবিষ্যতে পরিবহন সেক্টরে আর চাঁদবাজি থাকবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নেতৃবৃন্দ আগামী দিনের টেকসই ও গণমূখী পরিবহণ সিষ্টেম চালু করার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পরিবহন নেতারা বলেন, যেকোনো মূল্যে বিগত সরকারের আমলে পরিবহণের নৈরাজ্য অরাজকতা ও দখলদারিত্বের অবসান ঘটানো হবে। বক্তারা বলেন, এবারের জুলাই বিপ্লবের পর পরিবহণে আগের কমিটির লুটেরা চক্রের হোতারা গা ঢাকা দেওয়ায় এ সেক্টর নেতৃত্বশূন্য হয়ে পড়ে। পরিবহন সেক্টর অভিভাবকহীন হয়ে পড়ায় চট্টগ্রাম থেকে কক্সবাজার রোডে চাঁদাবাজির মাত্রা বহু গুণ বেড়ে যায়, তারই ধারাবাহিকতায় বাস মালিকদের বিশেষ অনুরোধে চসিকের মাননীয় মেয়র বাস মালিকদের উদ্যোগে নতুন কমিটি গঠন করে চাঁদাবাজি বন্ধের উদ্যোগে নিতে বলেন। উক্ত সভার সভাপতিত্ব সমিতির সভাপতি ও ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ইয়াছিন চৌধুরী আছু। সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাশেদ পারভেজ এর সঞ্চালনায় বাস মালিকদের মধ্যে বক্তব্য রাখেন, আকতার হোসেন, জাহাঙ্গীর আলম, ওমর ফারুক, মোরশেদ, শহিদ, হেলাল, এনাম, আকতারুল হক ও বারেক কোম্পানিসহ আরো অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট