1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্য বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নওজোয়ানের বৃক্ষরূপন কর্মসূচি বোয়ালখালীতে মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা দক্ষিণ জেলা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী সভা অনুষ্ঠিত সংগীত শিল্পী শহীদ ফারুকী পটিয়ার আলোকিত সন্তান। ওমানে সড়ক দুর্ঘটনায় পটিয়ার যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা

  • সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ ওয়াসিম স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজনে আট শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এনামুল হক সজীবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জননেতা লায়ন হেলাল উদ্দিন।

স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী ইরফান সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, জাবেদ মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মঞ্জু, ফজলুল কবির ফজলু, এম মনসুর উদ্দিন, উপজেলা বিএনপি নেতা আবুল হাসেম, এডভোকেট শামসুদ্দীন চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শহিদুল্লাহ চৌধুরী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা পেয়ার মোহাম্মদ, হারুন সুজন,গোলাম হোসেন নান্নু, আবু আকতার, বেলাল হোসেন,ইরফান হোসেন, পৌরসভা যুবদলের আহবায়ক মোহাম্মদ লোকমান,ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, মোহাম্মদ রোকন,সাকিবুল ইসলাম,আহম্মদ হোসেন জয়, আসিফ,নওশাদ,মাহফুজ,আলী হায়দার,আরাফাত, রিফাত, মারুফ, মিনহাজ, তানভীর, ফাহিম, হৃদয় ,সিহাব, সম্রাট , সালমান, জিহান, সাওন, ফয়সাল, সাইদুল আলম সাওন, জুবায়েদ, আসিফ ইসমাম উদ্দীন, অহীদ, জাবেদ, সাজিদ, ইমন, মুবাশ্বির, সিফাত, পাভেল, নজরুল ইসলাম হৃদয় সহউপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর সেই আদর্শকে অনুসরণ করে ছাত্রসমাজকে সামনে এগিয়ে যেতে হবে। ছাত্ররাই জাতির প্রাণশক্তি, তারা সঠিক শিক্ষা ও আদর্শে গড়ে উঠলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।”

মেধাবৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম গ্রামার স্কুলের শিক্ষার্থী আরিক ইনকিয়াদ চৌধুরী প্রথম স্থান, স্যার আশুতোষ সরকারি কলেজের শিক্ষার্থী মাতিন মাহবুব লামিয়া দ্বিতীয় স্থান, ও গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাসির আবরার তাওসিফ তৃতীয় স্থান অধিকার করে বিজয়ী হন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট