1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

  • সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৯ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পৌর সদরের একটি রেষ্টুরেন্টে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সংসদ সদস্য প্রার্থী ডা. মো.আবু নাছের।
উপজেলা জামায়াতের আমীর ডা. খোরশেদ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি শিক্ষক ইমাম উদ্দিন ইয়াছিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বোয়ালখালী পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন শীল, শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক অধীর দে, সঞ্জয় দাশ, ত্রিদিপ চৌধুরী, লিটন চৌধুরী, প্রদীপ শিকদার ও রানু মজুমদার। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর আলম, বায়তুলমাল সম্পাদক আব্দুল মান্নান, পৌরসভা জামায়াতের সেক্রেটারি প্রকৌশলী আব্দুর রহমান, সহকারি সেক্রেটারি রফিকুল ইসলাম খসরু, আবুল মনসুর, প্রচার সম্পাদক সাইদুল আলম, ইসমাইল চৌধুরী রকি সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সম্প্রীতির এদেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। যারা সাম্প্রদায়িক বিভেদ বৈষম্য সৃষ্টি করে ফায়দা হাসিল করতো তারা আজ পালিয়েছে। তবে সকলকে সজাগ থাকতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট