1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

নানা আয়োজনে রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

  • সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৮ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ জেলা প্রতিনিধি( রাঙ্গামাটি)

প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর)২৫ খ্রিঃ
রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে ম্যারাথন দৌঁড়, র‍্যালি ও সম্মাননা প্রদানের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ৮টার সময় পর্যটন কমপ্লেক্স থেকে দৌঁড় প্রতিযোগিতা শুরু হয়ে জেলা পরিষদে সামনে শেষ হয়।
দৌড় প্রতিযোগিতা ইভেন্ট শেষে জেলা জিমনেশিয়াম থেকে বর্ণাঢ্য একটি র‍্যালি বের হয়ে জেলা পরিষদে এসে শেষ হয়।
এ-র পর জেলা পরিষদের এনেক্স ভবন প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত পর্যটন দিবসে’র আলোচনা সভায় জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজমের সভাপতিত্বেঃ
এবং এবছরে’র ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক ইয়াছিন রানা সোহেল’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান।

বিশেষ অতিথি রাঙামাটি সদর সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী,
নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ একরামুল রাহাত, ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আমিন প্রমুখ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন শিক্ষাবিদ নীরুপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার উল হক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, নাইপ্রু মারমা, বৈশালী চাকমা।

স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব রাঙামাটির সভাপতি বাদশা ফয়সাল ও রাঙামাটি বেতারের উপস্থাপিকা চৈতি ঘোষ।

আলোচনা সভা শেষে পর্যটন ব্যক্তিত্ব হিসেবে লেখক ইয়াছিন রানা সোহেল, সেরা রিসোর্টে রাঙ্গাদ্বীপ ও সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আল আমিন সাজিদকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও মাসব্যাপী ট্যুর গাইড প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থী ও ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট