1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -৫ যৌথ রন্ধন রেসিপি গ্রন্থের “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” হলেন যাঁরা

  • সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৪ পঠিত

মোঃ শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত এবং এস এম দেলোয়ার জাহান সম্পাদিত “বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -৫” যৌথ রন্ধন রেসিপি গ্রন্থে যেসকল রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) রন্ধন রেসিপি লেখা জমা দিয়েছেন, তাদের রন্ধন রেসিপি লেখা জমার উপর ভিত্তি করে গতকাল ২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রোজ শনিবার বিকাল ০৫:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যারা “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” নির্বাচিত হয়েছেন তাদের তালিকা নিম্নরুপ:

১ম স্থান : আমিনা খাতুন,২য় স্থান : রুবিনা মাজিদ, ৩য় স্থান : উম্মে ফাতেমা শেলী, ৪র্থ স্থান : তাসনিয়া মারুফ সুমি, ৫ম স্থান : আফসানা লিমা

“বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -৫” যৌথ রন্ধন রেসিপি গ্রন্থে ১২৮ (একশত আটাইশ) জন রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) তাদের রন্ধন রেসিপি লেখা জমা হয়েছে। সকল লেখিকাদের রন্ধন রেসিপি লেখা অসাধারণ হয়েছে। এই প্রসঙ্গে সউফো জুরি বোর্ডের আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা সকল রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দের রন্ধন রেসিপি লেখা পাঠ করে, চুলচেরা বিচার বিশ্লেষণ এবং যাচাই-বাছাই করে এই ৫ (পাঁচ) জন রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) কে “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” হিসেবে চূড়ান্ত নির্বাচন করা হয়। এই নির্বাচন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” নির্বাচনের জন্য উপযুক্ত রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষার মান উন্নয়ন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মান উন্নয়ন, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দের রন্ধন রেসিপি লেখা নিয়ে “বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -৫” যৌথ রন্ধন রেসিপি গ্রন্থ সম্পাদনা এবং প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট