1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সুনামগঞ্জ ইউনিট প্রধান মোঃ আঃ মান্নান নির্বাচিত

  • সময় বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ পঠিত

মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ

সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের সুনামগঞ্জ অঞ্চলের ইউনিট প্রধান (গণমাধ্যম) নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ আঃ মান্নান। দায়িত্বশীল সাংবাদিকতা, ন্যায়-সত্যের প্রতি অবিচল অবস্থান এবং নির্যাতিত সংবাদকর্মীদের অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পদে মনোনীত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ অঞ্চলে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন মোঃ আঃ মান্নান। সাংবাদিক নির্যাতনের ঘটনা প্রতিরোধে সচেতনতা তৈরি, ক্ষতিগ্রস্ত সংবাদকর্মীদের পাশে দাঁড়ানো এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ এক বিবৃতিতে আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকে মোঃ আঃ মান্নান সাংবাদিক সমাজের কল্যাণে ও নির্যাতন প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

এদিকে তাঁর এ অর্জনে সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা বিশ্বাস করেন, মোঃ আঃ মান্নান সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, এর আগে তিনি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সম্মানিত সদস্য, বাংলাদেশ প্রেস ক্লাবের তাহিরপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক এবং দৈনিক প্রতিদিনের কাগজ এর হাওর অঞ্চলের সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট