1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

সাতকানিয়া খাগরিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করে এলডিপি

  • সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২২৬ পঠিত

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
ড. কর্ণেল অলি আহমদের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র সদস্য ও সাতকানিয়া উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পক্ষ থেকে বুধবার (১ অক্টোবর) খাগরিয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপে এ বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে খাগরিয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বচন মেম্বার, খাগরিয়া ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি মুজিবুর রহমান, গুরা মিয়া সওদাগর, নুরুল কবির মেম্বার, ইদ্রিস মিয়া, রাকিব, সোলায়মান সওদাগর, জাহাঙ্গীর, মান্নান আব্দুল মেম্বার, মো. আলমগীর, মাহাফুজ, আবুল কাশেম, নুরুল ইসলাম, সেলিম, ইরফান, মাহাবুবসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নুরুল ইসলাম বলেন,
“এদেশের মানুষ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। সব ধর্মের মানুষের ঐক্যই এই দেশের বড় শক্তি। দীর্ঘ ১৭ বছরে আমাদের দলের প্রধানের কোন দুর্নীতি প্রমাণ করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।”
এ সময় তিনি মন্দির সংস্কারের জন্য ৪০ বস্তা সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতিও দেন। তিনি আরও বলেন, “আমরা এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাব।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট