1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বাঘাইছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা করলো বিএনপি

  • সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২০০ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন ও দান-সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার, ১ অক্টোবর রাত সাড়ে ৮টায় উপজেলার কেন্দ্রীয় ও সর্ববৃহৎ মন্দির “শ্রী শ্রী রক্ষা কালি মন্দির” পরিদর্শন করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। তারা পূজা উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক আয়োজন সম্পর্কে খোঁজ-খবর নেন।

পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন নেতৃবৃন্দ। একইসঙ্গে উপজেলার বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়, যার মধ্যে ছিল শাড়ি ও লুঙ্গি।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সহ উপজেলা, পৌর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

“ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় আমরা সব ধর্মের মানুষের পাশে থাকতে চাই। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব, তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস উৎসবের আনন্দকে আরও ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা মাত্র।”

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এ ধরনের উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির এমন কার্যক্রম স্থানীয় জনসাধারণের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। সকলে আশা প্রকাশ করেছেন, এই সম্প্রীতির ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

পরিদর্শন শেষে বিএনপির নেতারা বলেন, এবারের পূজা উদযাপন সুন্দরভাবে সমাপ্ত করতে বাঘাইছড়ি বিএনপি বদ্ধপরিকর। পূজাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিএনপি’র সজাগ দৃষ্টি রয়েছ, উপজেলার প্রতিটি পূজা মন্দিরে বিএনপির পক্ষ থেকে সেচ্ছাসেবক টিম নিয়োজিত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট