1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

পটিয়াতে ২৪ ঘন্টায় দুই চুরি ও এক আত্মহত্যা

  • সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩০৩ পঠিত

পটিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের পটিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে ঘটে গেছে তিনটি চাঞ্চল্যকর ঘটনা। দিনেদুপুরে এক প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি, গভীর রাতে খানকা শরীফে গ্রিল কেটে চুরি এবং পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা— এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

প্রবাসীর ঘরে চুরি:
উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে দুবাই প্রবাসী আকবর সাগরের ঘরে চুরির ঘটনা ঘটে। শ্যালকের মেহেদি অনুষ্ঠানে পরিবারের সবাই বিয়েবাড়িতে গেলে চোরেরা ঘরের পেছনের দরজা ভেঙে আলমিরা থেকে ১০ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা ও চারটি দলিল লুট করে।

প্রবাসীর স্ত্রী পারভীন আকতার বলেন, “ভাইয়ের বিয়ের জন্য বিদেশ থেকে আনা স্বর্ণ ও ব্যাংক থেকে উঠানো টাকা সবই চুরি হয়ে গেছে।” পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

খানকা শরীফে গভীর রাতে চুরি:
এর আগের রাতে জঙ্গলখাইন ইউনিয়নের খানকা-এ কাদেরিয়া ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া শরীফে চুরির ঘটনা ঘটে। রাত ২টার দিকে দক্ষিণ পাশের গ্রিল কেটে প্রবেশ করে চোরের দল সৌর বিদ্যুতের ব্যাটারি, দুটি দানবাক্স ও নগদ ২ হাজার ৮০০ টাকা নিয়ে যায়।

খানকার ইমাম মওলানা মো. ওসমান জানান, “ফজরের নামাজে উঠেই দেখি গ্রিল কাটা, দরজা খোলা, আর দানবাক্স ও ব্যাটারি নেই।” ইউপি প্যানেল চেয়ারম্যান মো. বখতিয়ার উদ্দিন বকুল ঘটনাটি নিশ্চিত করে জানান, এর আগেও এ খানকায় একাধিকবার চুরি হয়েছে।

ভাইয়ের সাথে ঝগড়ার জেরে আত্মহত্যা:
অপরদিকে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পূর্ব ডেঙ্গাপাড়ায় পারিবারিক কলহের জেরে বিমল সর্দার (৩৫) আত্মহত্যা করেন। তিনি স্থানীয় টহল সর্দারের ছেলে এবং পমির স্বামী।

স্থানীয়রা জানান, ভাইয়ের সাথে ঝগড়ার পর বিমল মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

 

একই দিনে পরপর চুরি ও আত্মহত্যার ঘটনায় পটিয়ায় আতঙ্ক ও শোক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরচক্রকে গ্রেপ্তার এবং সামাজিক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট