1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

আলমডাঙ্গায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৩

  • সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৯২ পঠিত

মোঃ কায়সার. চট্টগ্রাম প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। সকাল ১০টার দিকে প্রথম সংঘর্ষে জিয়াউর রহমান (৪০) দার আঘাতে গুরুতর জখম হন। বিকেলে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে কদু আলী (৪৫) ও ফিছবি (৫৫) আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে গ্রামবাসীর ভাষ্যমতে, মৃত দেলবার মণ্ডলের পরিবারের কাছ থেকে সাড়ে সাত কাটা জমি কিনেছিলেন জিয়াউর রহমান। কিন্তু দীর্ঘদিন ধরে জমি দখল বুঝে না পাওয়ায় আদালতে মামলা করেন তিনি। এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় ঘরবাড়ি ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট