1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

সাতকানিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ড. কর্ণেল অলি আহমদের নির্দেশে বস্ত্র বিতরণ

  • সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২১৮ পঠিত

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া ৯ নং ওয়ার্ডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ড. কর্ণেল অলি আহমদের নির্দেশে অধ্যক্ষ ওমর ফারুকের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন সাতকানিয়া উপজেলা এলডিপি,খাগরিয়া ইউনিয়ন এলডিপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় খাগরিয়া ইউনিয়ন এলডিপির সিনিয়র সহ সভাপতি শফিকুল আলম সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা  লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র সদস্য ও সাতকানিয়া উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম।

খাগরিয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য নুরুল কবির,  ইউনিয়ন এলডিপির সাবেক সাধারন সম্পাদক নুর হোসেন বচন, সহ-সভাপতি গুরা মিয়া সওদাগর,সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম মেম্বার ,ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন সোলেমান, জাহাঙ্গীর,মান্নান,,নুরুল আলম, ইদ্রীস মিয়া,রাকিব কামাল,মাহফুজ,আলমগীর,ফোরকান,মান্নান,ওসমান গনি, আব্দুস সালাম,,শাহ আলম,আব্দুর রহিম, কাশেম মোহাম্মদ আলী,দিদারুল আলম ইরফান সেলিম, আব্দুল খালেক সওদাগর সহ ইউনিয়ন ও ওয়ার্ডের সকল নেতৃবৃন্দরা।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নুরুল ইসলাম বলেন,আমরা প্রতিহিংসার রাজনীতি করি না প্রতিযোগিতার রাজনীতি করি। প্রতিযোগিতার মাধ্যমে আমরা অধ্যক্ষ ওমর ফারুককে ভাইকে চট্টগ্রাম-১৪( চন্দনাইশ -সাতকানিয়া) আংশিক সংসদীয় আসনে বিপুল ভোটে বিজয়ী করবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট