1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

সীতাকুণ্ডে ওয়াজ মাহফিলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা দিয়েছে আদর্শ ছাত্র ও যুব সমাজ।

  • সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩০৯ পঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি।

আজ ১০ অক্টোবর শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত আদর্শ ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগারহাট ছাত্র ও যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে আগত এলাকাবাসীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

উক্ত ক্যাম্পের শুভ উদ্বোধন করেন উক্ত মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রভাষক জনাব মো আইয়ুব উদ্দীন। উক্ত ক্যাম্পের পরিচালনা করেন আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি মোক্তার হোসেন সাইমন, সাধারণ সম্পাদক আবদুল হালিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তৌকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন, শিক্ষা বিষয়ক সম্পাদক, নাহিদ, সদস্য মোস্তফা সাজিত, জাইফুল ইসলাম স্বেচ্ছাসেবী, এলিট, রনি,সানি, আইমন প্রমুখ, সার্বিক সহযোগিতায় ছিলেন উক্ত মাহফিল কমিটির স্বেচ্ছাসেবকবৃন্দ।

রক্ত দিন জীবন বাঁচান
মানবতার কল্যাণে অসহায় মানুষের আহ্বানে আমরা আছি সব খানে এই স্লোগান কে বুকে ধারণ করে অত্র সংগঠন এগিয়ে যাচ্ছে।

অত্র সংগঠন সকল ধরনের সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে আসছে বিগত পাঁচটি বছর, এর ধারাবাহিকতায় টানা দুই বছর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার অর্জন করে, এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক অর্জন করে, এবং দেশের বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প করে আসতেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট