1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দনিক চট্টলা ” কর্তৃক আয়োজিত ‘মা দিবস ম্মরণে, আলোকিত মা সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দলের ঢাকাস্থ রাশিয়ান কালচারাল হাউস পরিদর্শন। প্রয়াস এর বোর্ড সভা অনুষ্ঠিত রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার এমপিএইচএফ উপদেষ্টা নির্বাচিত কবিতা: হাম -মোঃ ওসমান হোসেন সাকিব কবিতা: মরণ নেশার নীল দংশন -শেহজাদ আউয়াল বিশ্ব লায়নিজমে বাংলাদেশের অগ্রযাত্রা: ধারাবাহিকতায় ২৯তম জেলা কনভেনশন – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বিভক্ত এপেক্স বাংলাদেশ: ঐক্যের পথ কোথায়?

মাদ্রাসা শির্ক্ষাথীদের জন্য এপেক্স ক্লাব অব পটিয়ার পানির ফিল্টার উপহার।

  • সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৭৫ পঠিত

 

(আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জসিম উদ্দিন এর অর্থায়নে গতকাল ১১ ই অক্টোবর শনিবার পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন তাজেদারে মদিনা সুন্নিয়া মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি পানির ফিল্টার উপহার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সকিউটিভ সেক্রেটারি এপে. লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. জসিম উদ্দিন, ট্রেজারার এপে. মোরশেদুর রেজা, সার্ভিস ডাইরেক্টর এপে. আবদুল্লাহ ফারুক রবি,ফ্লোর মেম্বার নাফিজ করিম চৌধুরী,মাদ্রাসা পরিচালক মোহাম্মদ ফোরকানসহ অন্যরা প্রমুখ।
এতে বক্তারা বলেন এপেক্স ক্লাব অব পটিয়া মানুষের জন্য যে মানবতার কাজ করে যাচ্ছে তা সমাজের অন্য সংগঠনের চেয়ে ব্যাতিক্রম।
পটিয়ায় মাদ্রাসা শিক্ষা বিস্তারে মাসব্যাপি মসজিদ মাদ্রাসায় কোরআন শরীফ বিতরন করে ইতিমধ্যে এপেক্স ক্লাব অব পটিয়া মানুষের কাছে প্রশংসিত হয়েছে।
আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে সকলকে আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান।
পরে একটি পানির ফিল্টার উপহার হিসাবে মাদ্রাসা পরিচালকের হাতে তুলে দেয়া হয় এবং সংগঠনের ফ্লোর মেম্বার, কেক ফ্লেভারের কর্ণধার নারী উদ্দ্যেগতা এপে. ঋতু আকতারের জন্মদিন উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয় ও সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট