1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

সীতাকুণ্ডে দুই সড়ক দুর্ঘটনায় আহত ১, নিহত ১

  • সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৫০৪ পঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বিকেল ৫ টায় পৌরসদরের উত্তর বাইপাসে দুর্ঘটনা ঘটে। ভ্যান চালক মোমিনুল হক (৪৫) গাইবান্ধার জেলার বাসিন্দা।
এছাড়া সকাল ১০ টায় ফৌজদারহাট বন্দর লিংক রোডে কাভার ভ্যান ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক আহত হয়েছে। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস টিম।
ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, বন্দরমুখী ড্রাম ট্রাকের সাথে ঢাকা কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে গাড়ি দুটির সামনের অংশ ভেঙে কাভারভ্যানে চালক ভিতরে আটকা পড়ে। পরে আহত চালক মুনচুর (২৩) উদ্ধার করা হয়। তাঁর বাড়ি খাগড়াছড়ি মাটিঢাঙা বলে জানান কুমিরা ফায়ার স্টেশন কর্মকর্তা আল মামুন।
অন্যদিকে, ভাঙ্গারী মালামাল নিয়ে শেখপাড়া বাহার এন্টারপ্রাইজে মাল নিয়ে যাওয়ার পথে মালবাহী ভ্যানকে ঢাকা মুখী দ্রুতগামী বাস চাপা দেয়। এ সময় গাড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট