1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা বাঁশখালীতে পিতার মাথার ওপর পুত্রের লাশ, পানিতেই জানাজা ও দাফন।

বোয়ালখালীতে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার আত্মহত্যা

  • সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৭৩ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে পরিবারের সাথে অভিমান করে হোসনে আরা বেগম (৬০) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে খবর পেয়ে পুলিশ নিজ ঘর থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

হোসনে আরা বেগম উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডে পশ্চিম চরণদ্বীপ আশরাফ মিয়া ফকির বাড়ির মৃত নুরুল ইসলামের স্ত্রী। তার দুই ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, হোসনে আরা বেগম দুই ছেলের পরিবারের সাথে থাকতেন। তারা পালা করে বৃদ্ধাকে খাবার দেন। তার এক ছেলে প্রবাসে রয়েছেন।

বৃদ্ধার ছেলের মো.ইসমাইল জানান, পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ঘরে মা আর বড় ভাবী ছিলেন। সকালে ভাবীর কাছ থেকে এ ঘটনা জানতে পেরেছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট