1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

মানুৃষের সেবাই আমার রাজনীতি: আবু মোহাম্মদ নিপার চৌধুরী

  • সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৪৪ পঠিত

মোহাম্মদ আলবিন, আনোয়ারা

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা বিএনপির নেতা আবু মোহাম্মদ নিপার চৌধুরী বলেছেন, বাংলাদেশপন্থী দল জাতীয়তাবাদী দল বিএনপি। এই সংগঠনের প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনোয়ারা উপজেলার এই কৈখাইন গ্রামে এসে গ্রাম আদালত প্রতিষ্ঠতা করেছেন। আমরা সেই শহীদ জিয়ার বিএনপির রাজনীতি করি। আমার এই রাজনীতি একমাত্র মানুষের সেবার জন্য। অতীতেও এই গ্রামে এসে মানুষের পাশে দাড়িয়েছি। এই আনোয়ারার মানুষের সেবাই আসার মুখ্য বিষয়।

শুক্রবার (২৪ অক্টোবর)  দুপুরে পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন আজিজিয়া এশাতুল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় উপস্থিত হয়ে মুসল্লীর উদ্দেশ্য এসব কথা বলেন। নামাজ শেষে তিনি স্থানীয়দের সাথে গণসংযোগ করেন। পরে মাদ্রাসা পরিচালকের হাতে অনুদান তুলে দেন।

তিনি আরো বলেন, খৈকাইন গ্রামে অতীতে আমি নিজ অর্থায়নে মাদ্রাসা করে দিয়েছি, মসজিদ নির্মাণ করেছি। খৎনা সেন্টার করে গরীব অসহায় পরিবারের শিশুদের বিনামূল্যে খৎনা করেছি। ইনশাআল্লাহ আগামীতে মানুষের সেবক হতে চাই। যদি সেবার করার সুযোগ পাই এই আনোয়ারাবাসীর আমানত আমার কাছে কোনদিন খেয়নত হবে না।

পরে হাইলধর ইউনিয়নের গুজরা সরফরাজ খান সড়কের উদ্বোধন করেন। তিনি স্থানীয়দের সাথে কুশলবিনিময় করেন। এসময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট